advertisement

আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে বিক্রম

Last Updated:

আদালতে আত্মসমর্পণ করার জন্য শুক্রবার সকালে আদালতে পৌঁছলেন বিক্রম ৷

#কলকাতা: আদালতে আত্মসমর্পণ করার জন্য শুক্রবার সকালে আদালতে পৌঁছলেন বিক্রম ৷ বৃহস্পতিবার বিক্রম চট্টোপাধ্যায়কে হাজিরার নোটিস পাঠায় টালিগঞ্জ থানা ৷ আইনি জটিলতা থেকে বাঁচতেই বাবারও সঙ্গে আলিপুর আদালতে অত্মসমর্পণ করতে পৌঁছলেন বিক্রম ৷
বৃহস্পতিবার তিনদিনের মধ্যে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে থানায় হাজির হওয়ার নোটিশ দিল টালিগঞ্জ থানা ৷ ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকালই  ছাড়া পেয়েছেন বিক্রম ৷ আহত অভিনেতা এখন প্রায় সুস্থ ৷ বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল জানতে পারার পরই তাঁকে তলব করে পুলিশ ৷
শনিবার পার্টি থেকে ফেরার সময় ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় মডেল-অ্যাঙ্কার সোনিকা সিং চৌহানের ৷ দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বিক্রমই ৷ দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হন। লেক মার্কেটের কাছে প্রচন্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারে বিক্রমদের গাড়ি। গাড়ির সামনের অংশ গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিকার।
advertisement
advertisement
সোমবার টালিগঞ্জ থানায় বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেন সোনিকার মামা ৷ যদিও এর আগেই পুলিশ অভিনেতার বিরুদ্ধে ৩০৪ এ, ৪২৭ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ৷ সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিক্রমকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে বিক্রম
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement