সোনিকা মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর মোড়, গোপন জবানবন্দি দিতে চান বন্ধুরা
Last Updated:
বিক্রমের গাড়ি দুর্ঘটনা ও সোনিকা মৃত্যু তদন্তে ফের নয়া মোড় ৷ গোপনে আদালতে জবানবন্দি দিতে চান সোনিকা ও অভিনেতা বিক্রমের বন্ধুরা ৷
#কলকাতা: বিক্রমের গাড়ি দুর্ঘটনা ও সোনিকা মৃত্যু তদন্তে ফের নয়া মোড় ৷ গোপনে আদালতে জবানবন্দি দিতে চান সোনিকা ও অভিনেতা বিক্রমের বন্ধুরা ৷ এতেই মামলার মোড় ঘুরে যেতে পারেন বলে দাবি তদন্তকারীদের ৷ এর আগে সোনিকা ও বিক্রমের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বয়ান ঝড় তুলেছে ৷ এবার আরও সত্য সামনে আসার পালা ৷
সোনিকা মৃত্যুর তদন্তে নেমে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি পুলিশ ৷ কিভাবে গাড়ি দুর্ঘটনা? তা জানতে বিক্রমকে জেরা করছে তদন্তকারীরা ৷ দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ ৷ জেরায় বিক্রমের দাবি, ট্রামলাইনে চাকা পিছলেই এই দুর্ঘটনা ৷ কিন্তু অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মদ্যপানের পর গাড়ি চালাচ্ছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিক্রমের, ‘মদ্যপান করলেও মাতাল হইনি’ ৷
advertisement
advertisement
কি হয়েছিল সেদিন রাতে? দুর্ঘটনার আগে কোথায় কোথায় গিয়েছিলেন বিক্রম ? সেদিন গাড়ি চালানোর আগে কতটা মদ খেয়েছিলেন বিক্রম? কেমন ছিল সোনিকা ও বিক্রমের সম্পর্ক? তা জানতেই পার্টিতে উপস্থিত বন্ধুদের জেরা করতে চায় পুলিশ ৷ ইতিমধ্যেই বিক্রম ও সোনিকার চার বন্ধু গোপন জবানবন্দি দিতে চান বলে জানিয়েছেন ৷ সেই মতো আদালতে গোপন জবানবন্দির আবেদন করেছে কলকাতা পুলিশ ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, জবানবন্দি দেবেন সিরিন আসফাক, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ, নাজিয়া পারভিন ৷ ঘটনার দিন দুটি পার্টিতেই উপস্থিত ছিলেন এই চার জন ৷
এর আগে মঙ্গলবার নিজের বয়ানে বিক্রম-সোনিকার বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছে, দুর্ঘটনার রাতে মদ খেয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি পার্টিতে উপস্থিত বেশ কয়েকজনের ৷
advertisement
অন্যদিকে বিক্রমের দাবি, দুর্ঘটনার রাতে মদ খেয়েছিলেন তিনি। তবে এতটাও খাননি, যাতে বেসামাল অবস্থায় গাড়ি দুর্ঘটনা হতে পারে। দ্বিতীয় দিনের ম্যারাথন জেরায় পুলিশের কাছে স্বীকারোক্তি বিক্রম চট্টোপাধ্যায়ের।
Location :
First Published :
May 11, 2017 3:50 PM IST







