advertisement

Park Street Gangster Arrest: তিহার জেল থেকে পালিয়ে কলকাতায় অ্যাপ বাইক চালক, রিপন স্ট্রিটে গ্রেফতার উত্তর প্রদেশের গ্যাংস্টার!

Last Updated:

স্ত্রীর কাছে যাওয়ার জন্য গত ১ জুলাই প্যারোলে তিহার জেল থেকে দিন দশেকের জন্য মুক্তি পেয়েছিল মহম্মদ সোহরাব৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা থেকে গ্রেফতার তিহার জেল থেকে পালানো উত্তরপ্রদেশের গ্যাংস্টার৷ পার্ক স্ট্রিট থানার সাহায্য নিয়ে মহম্মদ সোহরাব নামে ওই আসামীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷
সূত্রের খবর, স্ত্রীর কাছে যাওয়ার জন্য গত ১ জুলাই প্যারোলে তিহার জেল থেকে দিন দশেকের জন্য মুক্তি পেয়েছিল মহম্মদ সোহরাব৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জেলে ফেরেনি সোহরাব৷ এর পরই তার খোঁজে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, উত্তর প্রদেশের পুলিশ এবং উত্তর প্রদেশের এসটিএফ৷ শেষ পর্যন্ত এ দিন কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিট থেকে মহম্মদ সোহরাব নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ পার্ক স্ট্রিট থানার সাহায্য নিয়েই এই অভিযান চালায় দিল্লি পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, কলকাতায় এসে অন্য একজনের পরিচয়পত্র নিয়ে একটি অ্যাপ বাইক চালাচ্ছিল মহম্মদ সোহরাব৷ রিপন স্ট্রিট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল সে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, একা মহম্মদ সোহরাব নয়, তার আরও দুই ভাই এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছে৷ আদতে উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা এই মহম্মদ সোহরাব৷ ২০০৩ সালে তাদেরই এক ভাই খুন হয়৷ তার বদলা নিতে সোহরাব এবং তার বাকি দুই ভাই মিলে এক ঘণ্টার মধ্যে তিন তিনটি খুন করে৷ খুনের আগে পুলিশকে ফোন করে পারলে তাদের আটকানোর চ্যালেঞ্জও করে তারা৷
advertisement
মহম্মদ সোহরাব নামে এই দুষ্কৃতীর নামে ছয় থেকে সাতটি খুনের অভিযোগ রয়েছে৷ এছাড়াও বেশ কয়েকটি খুনের চেষ্টা এবং উত্তর প্রদেশ ও দিল্লিতে ডাকাতিরও অভিযোগ রয়েছে এই সোহরাবের বিরুদ্ধে৷ গ্রেফতারের পর এ দিনই পার্ক থানায় তাকে দীর্ঘক্ষণ জেরা করেন দিল্লি পুলিশের অফিসাররা৷ আগামিকাল আদালতে পেশ করে ট্রানজিট রিম্যান্ডে ধৃত দুষ্কৃতীকে দিল্লি নিয়ে যাওয়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Street Gangster Arrest: তিহার জেল থেকে পালিয়ে কলকাতায় অ্যাপ বাইক চালক, রিপন স্ট্রিটে গ্রেফতার উত্তর প্রদেশের গ্যাংস্টার!
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement