advertisement

Upper Primary Teacher Recruitment: বড় খবর! কাউন্সেলিংয়ে সবুজ সংকেত সুপ্রিম কোর্টের! শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তিতে SSC

Last Updated:

SSC Teacher Recruitment: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেই নিয়োগের কাউন্সেলিং বন্ধ করল না সুপ্রিম কোর্ট।

শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তিতে SSC
শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তিতে SSC
কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেই নিয়োগের কাউন্সেলিং বন্ধ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, এখনই কাউন্সেলিং বন্ধ করতে চায় না আদালত। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে নিয়ে যেতে পারবে এসএসসি।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।
advertisement
advertisement
চাকরিপ্রার্থীদের যুক্তি, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে নাম নেই তাঁদের। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে। আগামী দিনে এই মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার দিকে নজর চাকরিপ্রার্থীদের একাংশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Upper Primary Teacher Recruitment: বড় খবর! কাউন্সেলিংয়ে সবুজ সংকেত সুপ্রিম কোর্টের! শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তিতে SSC
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement