advertisement

হোয়াটসঅ্যাপে গ্র‌ুপ তৈরি করে ফাঁস করা হত মাধ্যমিকের প্রশ্ন! পাচারকাণ্ডে ধৃত ২

Last Updated:

এ বছর মাধ্যমিক শুরুর দিন থেকে রোজই ফাঁস হয়েছে প্রশ্নপত্র ৷ বজ্র আঁটুনির পড়েও কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখতেই তদন্তভার হাতে নিয়েছিল সিআইডি ৷

#কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষা ৷ তাই মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মনে ভয় থাকেই ৷ দুরুদুরু বুকে পরীক্ষা হলে হাজির মাধ্যমিক পরীক্ষার্থীরা ৷ কিন্তু শত নিরাপত্তা স্বত্ত্বেও বারবার ফাঁস হয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র ৷ দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের হুবহু মিল রয়েছে ৷
এ বছর মাধ্যমিক শুরুর দিন থেকে রোজই ফাঁস হয়েছে প্রশ্নপত্র ৷ বজ্র আঁটুনির পড়েও কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখতেই তদন্তভার হাতে নিয়েছিল সিআইডি ৷ তদন্তে নেমে আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ এদিন সিআইডি-র জালে পড়ল আরও দুই ৷
ধৃতদের মধ্যে দু’জন মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে ৷ ধৃত বাকিদের মধ্যে দু’জন দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জা না গিয়েছে ৷ দেখা যাচ্ছে, কোনও পরীক্ষা শুরুর আগে পাচার হয়নি প্রশ্ন ৷ পরীক্ষা শুরুর পরই হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার করা হয় ৷ এতেই বোঝা যায়, এই চক্রে রয়েছে পরীক্ষার্থীরাই ৷
advertisement
advertisement
সিআইডি সূত্রে খবর, গ্রুপ তৈরি করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার করা হত ৷ পরীক্ষার্থীরাই এই কাজ করত ৷ প্রশ্নের উত্তর জানতেই গ্রুপে প্রশ্ন পাচার করা হত বলে সিআইডি জেরায় স্বীকার করেছে পরীক্ষার্থীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হোয়াটসঅ্যাপে গ্র‌ুপ তৈরি করে ফাঁস করা হত মাধ্যমিকের প্রশ্ন! পাচারকাণ্ডে ধৃত ২
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement