advertisement

হাত-পায়ের শিরা কাটা, গড়ফায় ফ্ল্যাটে উদ্ধার ২ বৃদ্ধের দেহ

Last Updated:

একই ফ্ল্যাটে থাকতেন তাঁরা৷ স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে বিশেষ কথা বলতেন না৷ আজ সকালে অনেক ক্ষণ ডাকাডাকির পরেও সাড়া মিলছিল না৷

#গড়ফা: চতুর্থীর সকালে গড়ফায় হাত-পায়ের শিরা কাটা অবস্থায় উদ্ধার হল দুই বৃদ্ধের দেহ৷ দুজনেই সম্পর্কে ভাই৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গড়ফার কিশলয় স্কুল রোডের ঘটনা৷ মৃতদের নাম পার্থ গঙ্গোপাধ্যায় ও গৌতম গঙ্গোপাধ্যায়৷ ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি৷
একই ফ্ল্যাটে থাকতেন তাঁরা৷ স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে বিশেষ কথা বলতেন না৷ আজ সকালে অনেক ক্ষণ ডাকাডাকির পরেও সাড়া মিলছিল না৷ পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে দরজা ভাঙতেই দেখে, দুই বৃদ্ধের দেহ৷ পার্থ গঙ্গোপাধ্যায়ের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷ দু জনেরই হাত ও পায়ের শিরা কাটা ছিল৷
পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হতে পারেন তাঁরা৷ তদন্ত শুরু হয়েছে৷
advertisement
advertisement
আরও ভিডিও: ₹২০ লক্ষ পণ? শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু তরুণীর
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাত-পায়ের শিরা কাটা, গড়ফায় ফ্ল্যাটে উদ্ধার ২ বৃদ্ধের দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement