advertisement

Accident: বেপরোয়া গতি, ব্রিজ থেকে উড়ে নীচের রাস্তায় পড়ল যুবক! নাগেরবাজার উড়ালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত ২

Last Updated:

পুলিশ সূত্রে খবর এ দিন ভোররাতে মল রোডের দিক থেকে নাগেরবাজার উড়ালপুল ধরে দমদম পার্কের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ফের মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি দুই যুবক৷ বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে নাগেরবাজার উড়ালপুলে৷ মোটরসাইকেলের গতি এতটাই বেশি ছিল যে উড়ালপুলের উপর থেকে নীচে পড়ে যান এক যুবক৷
পুলিশ সূত্রে খবর এ দিন ভোররাতে মল রোডের দিক থেকে নাগেরবাজার উড়ালপুল ধরে দমদম পার্কের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল৷ চালক ছাড়াও মোটরসাইকেলের পিছনের আসনে বসেছিলেন এক যুবক৷ তখনই নাগেরবাজার উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেল চালক৷
মোটরসাইকেলের গতি এতটাই বেশি ছিল যে উড়ালপুলের উপর থেকে উড়ে গিয়ে নীচের রাস্তায় পড়েন এক যুবক৷ আর একজন যুবক উড়ালপুলের উপরেই পড়ে থাকেন৷ পরে পুলিশ এসে দু জনকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে দু জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ জানা গিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত দুই যুবকই দমদমের মল রোডের বাসিন্দা৷ মৃতদের নাম আকাশ মণ্ডল এবং মুন্না নায়েক৷ দু জনেরই বয়স আনুমানিক ২৫ বছর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: বেপরোয়া গতি, ব্রিজ থেকে উড়ে নীচের রাস্তায় পড়ল যুবক! নাগেরবাজার উড়ালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত ২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement