advertisement

Oath taking of MLAs: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা

Last Updated:

Oath taking of MLAs: বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন- দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে টালবাহানা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজভবন থেকে একটি চিঠি দেওয়া হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে ২৬ জুন দুপুর সাড়ে ১২টায় রাজভবনে ডেকে পাঠানো হয়েছে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকাকে। কিন্তু কে শপথবাক্য পাঠ করাবেন চিঠিতে সেই নাম উল্লেখ নেই, তাই জটিলতা তৈরি হয়েছে সায়ন্তিকার শপথ নিয়ে। শুধু তাই নয়, এই চিঠির বিষয়ে সঠিক কোনও তথ্য নেই বিধানসভার কাছে।
এর আগে বিধানসভার সচিবালয়ের তরফে দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। বেশ কয়েক দিন পর সেই চিঠির জবাব যায় রাজভবন থেকে। তবে সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কী ভাবে হবে, সেই সব নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি রাজভবনের তরফে। বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন- দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে টালবাহানা।
advertisement
advertisement
বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় ১৫-১৬ দিন কেটে গিয়েছে। শপথ না হওয়ার জন্য ওই দুই এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শাসকদলের একাংশের। তাই শপথগ্রহণ করানোর জন্য রাজভবনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে বিধানসভা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath taking of MLAs: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement