advertisement

ট্রাক ধর্মঘটের জেরে ফের বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা

Last Updated:

চতুর্থ দিনে পড়ল ট্রাক ধর্মঘট। আর তার জোরাল প্রভাব মাছ, শাকসবজি ও ফলের বাজারে। ধর্মঘটের জেরে হাওড়ার শালিমার ও আবাদা রেলইয়ার্ডের গোডাউনে বন্দি ট্রেনে আসা নানান পণ্য।

#কলকাতা: চতুর্থ দিনে পড়ল ট্রাক ধর্মঘট। আর তার জোরাল প্রভাব মাছ, শাকসবজি ও ফলের বাজারে। ধর্মঘটের জেরে হাওড়ার শালিমার ও আবাদা রেলইয়ার্ডের গোডাউনে বন্দি ট্রেনে আসা নানান পণ্য। হাইওয়ে ও ট্রাক টার্মিনালগুলিতেও সার বেঁধে দাঁড়িয়ে মালবোঝাই লরি। ফলে, নতুন করে দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তেলের দাম বৃদ্ধি, গাড়িবিমার খরচ বৃদ্ধি। এমনই নানা পদক্ষেপের প্রতিবাদে চলছে ট্রাক ধর্মঘট। জাতীয় সড়ক-সহ একাধিক হাইওয়ে, ধূলাগড় ও কোনা ট্রাক টার্মিনালে সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক মালবোঝাই ট্রাক।
ট্রাক ধর্মঘটের জেরে শালিমার ও আবাদা রেলইয়ার্ডের গোডাউনেই পড়ে শাকসবজি, ফল-সহ নানা পচনশীল পণ্য। পড়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে আসা মাছও।
advertisement
advertisement
এরাজ্যে ডিমের চাহিদার বেশিরভাগটাই অন্ধ্রপ্রদেশ থেকে আসে। তাতে অবশ্য ঘাটতি নেই বলেই জানিয়েছেন পোলট্রি ফেডারেশনের নেতারা। তবে, এমন চললে জিনিসের দাম যে আরও বাড়বে সেই আশঙ্কাও তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ট্রাক ধর্মঘটের জেরে ফের বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement