advertisement

পুলিশি জুলুম বন্ধের দাবি, রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘট, দাম বাড়বে জিনিসের

Last Updated:

মোট ৬ দফা দাবিতে টাকি রোডে কাচকল মোড়ে দেড়শো ট্রাকচালক ও মালিকরা রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাচ্ছে৷

#কলকাতা: আজ থেকে রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গাল অপারেটর্স অ্যাসোসিয়েশন৷ যার নির্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে হুহু করে৷ সকাল থেকেই রাস্তায় নামছে না ৬ লক্ষ ট্রাক৷ ব্যাহত হতে পারে পণ্য আমদানি ও রফতানি৷ ধর্মঘটে সামিল হয়েছেন ৬ লক্ষ ট্রাকচালক৷
মোট ৬ দফা দাবিতে টাকি রোডে কাচকল মোড়ে দেড়শো ট্রাকচালক ও মালিকরা রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাচ্ছে৷ ট্রাকচালকদের দাবি, পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে, আরটি ও পুলিশের টাকা জুলুমবাজি বন্ধ করতে হবে, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে, ভারত সরকারের মোটর ভেহিকলস-এর নতুন এক্সেল লোড চালু করতে হবে, ২০১৯-এর বাজেটে অধিবেশনে কেন্দ্রের পেট্রল, ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে জিএসটি করতে হবে ও কেন্দ্রীয় সরকারের প্রতিবছর বিমার প্রিমিয়াম বৃদ্ধি বন্ধ করতে হবে৷
advertisement
শাক-সব্জির দাম ইতিমধ্যেই বেড়েছে৷ ট্রাক ধর্মঘটের জেরে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুলিশি জুলুম বন্ধের দাবি, রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘট, দাম বাড়বে জিনিসের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement