advertisement

পঞ্চায়েত মামলা নিয়ে তৃণমূল ও নির্বাচন কমিশনের আবেদন ফেরাল হাইকোর্ট

Last Updated:
 #কলকাতা: তৃণমূল ও নির্বাচন কমিশনের আবেদন ফেরাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ৷ ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সুব্রত তালুকদার ৷
শুক্রবার স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে মামলার দ্রুত শুনানি আর্জিও জানায় তারা ৷ কিন্তু তাদের সেই আবেদন ফিরিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে এই মামলায় অন্তর্ভূক্ত করার নির্দেশ দেয় ৷ সোমবার এই মামলার শুনানি রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত মামলা নিয়ে তৃণমূল ও নির্বাচন কমিশনের আবেদন ফেরাল হাইকোর্ট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement