advertisement

এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাতভর উত্তপ্ত আলিপুরের গোপালনগর

Last Updated:

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত আলিপুরের গোপালনগর এলাকা। ৭৪ নং ওয়ার্ডে তৃণমূলের ২টি অফিস ভাঙচুর।

#কলকাতা: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত আলিপুরের গোপালনগর এলাকা। ৭৪ নং ওয়ার্ডে তৃণমূলের ২টি অফিস ভাঙচুর। বুধবার রাতে ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র অনুগামীদের নিয়ে দলীয় কার্যালয়ে বসেছিলেন। অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল নেতা প্রতাপ সাহা দলবল নিয়ে হামলা চালায়। পিস্তল দেখিয়ে হুমকি দেওয়া হয়।
পিস্তলের বাঁট, লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয়। মারধরে মাথা ফেটে যায় বিপ্লব মিত্রের। এছাড়া আরও ১০-১২ জন তৃণমূল কর্মী আহত হন। তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
বেশ কয়েকটি বাইক ও একটি ট্যাক্সিও ভাঙচুর করা হয়। অন্যদিকে, প্রতাপ সাহার পরিবারের পাল্টা অভিযোগ, বিপ্লব মিত্রর লোকজন তাদের বাড়ি ভাঙচুর করেছে। এদিকে, খবর পেয়েও পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাতভর উত্তপ্ত আলিপুরের গোপালনগর
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement