advertisement

TMC: আইপ্যাকের অফিসে ইডির হানা, অমিত শাহের মন্ত্রকের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা! সরিয়ে দিল পুলিশ

Last Updated:

TMC: আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা।

তৃণমূলের বিক্ষোভ
তৃণমূলের বিক্ষোভ
কলকাতা: আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে শুক্রবার সকালে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে থেকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া তাঁদের। ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদরা
advertisement
আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালে পোস্টার, প্ল্যাকার্ড হাতে দফতরের সামনে হাজির হন ৮ তৃণমূল সাংসদ। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনেই বসে পড়েছেন তাঁরা। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের
advertisement
advertisement
এদিকে, বৃহস্পতিবার আইপ্যাকেরফতরে ঠিক কী হয়েছিল? ইডির কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, এ দিনই ইডির হানার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর দু’টোয় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। নেতৃত্বে থাকবেন মমতা। মিছিল শেষ হবে হাজরা মোড়ে
advertisement
এদিকে, প্রতীক জৈনের বাড়িতে গতকাল ডিসি সাউথ পৌঁছোনোর পর ইডি আধিকারিকদের সাথে তিনি যখন কথা বলছিলেন, পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে ইডির তরফে । সেই ভিডিও ইতিমধ‍্যেই দিল্লির সদর দফতরে উচ্চ পদস্থ আধিকারিক ও লিগ‍্যাল সেলের কাছে পাঠানো হয়েছে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: আইপ্যাকের অফিসে ইডির হানা, অমিত শাহের মন্ত্রকের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা! সরিয়ে দিল পুলিশ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement