advertisement

Bengal 5th Phase Election: পার্নোকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর! কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, দেখুন ভিডিও

Last Updated:

পার্নো মিত্রের অবশ্য পাল্টা অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূল (TMC) কর্মীরা৷

#কলকাতা: বিজেপি প্রার্থী (BJP) পার্নো মিত্রকে (Parno Mitra) ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা বরানগরে৷ বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করল সিআরপিএফ (CRPF)৷ যার জেরে বেশ কয়েকজন আহতও হয়েছেন৷ তিনজনকে ভর্তি করা হয়েছে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে৷
পার্নো মিত্রের অবশ্য পাল্টা অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূল (TMC) কর্মীরা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আলমবাজার এলাকা৷
বিজেপি প্রার্থীর অভিযোগ, এ দিন তিনি আলমবাজার এলাকাতে ঢুকতেই তাঁর গাড়ি ঘিরে ধরেন এলাকার তৃণমূল কর্মীরা৷ তিনি গাড়ি থেকে নামতেই তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ৷ পার্নোর সঙ্গীদের সঙ্গে তাঁদের হাতাহাতিও হয়৷
advertisement
advertisement
যদিও এলাকার কিছু বাসিন্দার পাল্টা অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে পার্নোই বিজেপি-কে ভোট দেওয়ার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করেন৷ এরই প্রতিবাদ করেন স্থানীয়রা৷ দু' পক্ষে বচসা শুরু হয়৷ ঘটনাস্থলে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে থাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ ভিড়ও জমে যায়৷ শেষ পর্যন্ত লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর মারে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷
Vikrant Roy
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal 5th Phase Election: পার্নোকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর! কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, দেখুন ভিডিও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement