advertisement

স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি, আজও কী ঝড়-বৃষ্টি?

Last Updated:

ড়তে থাকা তাপমাত্রার উপর হঠাৎই স্বস্তির আবহ তৈরি করে দিয়েছে গতকালের তুমুল ঝড় বৃষ্টি ৷ পূর্বাভাস মতোই রবিবার সন্ধ্যে থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় কালবৈশাখী ৷

#কলকাতা: বাড়তে থাকা তাপমাত্রার উপর হঠাৎই স্বস্তির আবহ তৈরি করে দিয়েছে গতকালের তুমুল ঝড় বৃষ্টি ৷ পূর্বাভাস মতোই রবিবার সন্ধ্যে থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় কালবৈশাখী ৷ প্রায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে বইতে থাকে ঝড়ো হাওয়া ৷
ভর দুপুরে ঠাঠা রোদ হলেও বিকেল থেকেই মনোরম ঠাণ্ডা হাওয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল বেশ আরামদায়ক ৷ গতকালের বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই ৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিমি ৷
advertisement
advertisement
হওয়া অফিস জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি ৷ এই তাপমাত্রা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি কম ৷
advertisement
বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ এর জেরেই রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ ফলে প্রায় রোজই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি, আজও কী ঝড়-বৃষ্টি?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement