advertisement

Tangra Case Update: 'কাকা মুখে বালিশ চেপে ধরে, কিন্তু...', ট্যাংরায় দে বাড়িতে সেদিন কী ঘটেছিল, বিস্ফোরক বয়ান দিল নাবালক

Last Updated:

Tangra Case Update: ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান দিল প্রণয় দে-র ছেলে। রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর বয়ান দিয়েছে নাবালক। তার দাবি, যোগা এবং জিম করার জন্য পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি তার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিল সে।

News18
News18
কলকাতাঃ ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান দিল প্রণয় দে-র একমাত্র ছেলে। রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর বয়ান দিয়েছে নাবালক। তার দাবি, যোগা এবং জিম করার জন্য পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি তার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিল সে।
নাবালক বলে, “আমিও পায়েস খেয়েছিলাম। কিন্তু যোগা এবং জিম করার জন্য পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি। এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছিল, আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়। আমি কোনওমতে উঠে দোতলায় গিয়ে দেখি মা, কাকিমা এবং বোন অলরেডি মারা গিয়েছে। মা, কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু লাভ হয়নি।”
advertisement
আরও পড়ুনঃ আপ-ডাউন লাইনে ছিঁড়েছে ওভারহেডের তার, ঘণ্টার পর ঘণ্টা পরপর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, চূড়ান্ত ভোগান্তি
শিশু কমিশনের সদস্যদের ওই নাবালক আরও জানায়, ‘বাবা ঘটনার দু’দিন আগে বলেছিল এবার পাওনাদাররা ধাওয়া করবে। মৃত্যু ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়।’ সে আরও বলে, ‘আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনওভাবে রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম। কিন্তু সুযোগই পেলাম না। বাবা, কাকার ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছিল।’
advertisement
advertisement
এদিকে, শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চাইছে না। তারা দে পরিবারের কোনও আত্মীয়ের কাছেই তাকে রাখতে চাইছে। প্রসূনের শ্বশুর-শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন। আজই এই তাঁদের সঙ্গে কমিশনের সদস্যরা কথা বলবে। সরকারি স্কিমে নাবালক থেকে ছেলের সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে মাসোহারা পাবেন তাঁরা। যদি তারা নিতে রাজি না হন ওই নাবালককে, সেক্ষেত্রে একটি পরিবারের সন্ধান পাওয়া গিয়েছে, যারা এই নাবালকের ভরণপোষণে রাজি, জানিয়েছেন কমিশনের চেয়ার পার্সন অনন্যা চক্রবর্তী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Case Update: 'কাকা মুখে বালিশ চেপে ধরে, কিন্তু...', ট্যাংরায় দে বাড়িতে সেদিন কী ঘটেছিল, বিস্ফোরক বয়ান দিল নাবালক
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement