advertisement

SSC অনশনকারীদের জায়গা খালি করতে হবে, সিপি-কে চিঠি সেনার

Last Updated:

সিপি-কে চিঠি দিয়ে সেনা বাহিনী জানিয়েছে, অনশনস্থল অবিলম্বে খালি করতে হবে৷ যদিও এখনই অনশনকারীদের তুলছে না পুলিশ৷ অনশনকারীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বৈঠকের পরি পরবর্তী সিদ্ধান্ত৷

#কলকাতা: চাকরির দাবিতে এসএসসি প্রার্থীদের অনশন তোলার জন্য কলকাতা পুলিশকে চিঠি দিল সেনা বাহিনী৷ চিঠিতে সেনা বাহিনী লিখেছে, অবিলম্বে মেয়ো রোডে অনশনকারীদের জায়গা খালি করতে হবে৷ টানা ২৪ দিন ধরে চাকরির দাবিতে অনশন বিক্ষোভ চালাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷
সিপি-কে চিঠি দিয়ে সেনা বাহিনী জানিয়েছে, অনশনস্থল অবিলম্বে খালি করতে হবে৷ যদিও এখনই অনশনকারীদের তুলছে না পুলিশ৷ অনশনকারীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বৈঠকের পরি পরবর্তী সিদ্ধান্ত৷
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করেও মিলছে না চাকরি ৷ রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছেন এসএসসির কয়েকশো চাকরি প্রার্থী৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
পার্থবাবু বলেন, 'আইন মেনেই নিয়োগ করা হবে এসএসসিতে৷ অনশনকারীদের সঙ্গে কথা হয়েছে৷ ওঁদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে৷ নিয়ম মেনেই এসএসসিতে নিয়োগ হবে৷ কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷ অভিযোগ খতিয়ে দেখবে কমিটি৷ মণীশ জৈনের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে৷ ২ দিনের মধ্যে অভিযোগ জানাতে বলেছি৷ ১৫ দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখা হবে ৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC অনশনকারীদের জায়গা খালি করতে হবে, সিপি-কে চিঠি সেনার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement