advertisement

'মর্নিং ওয়াকে গিয়ে বিবৃতি দিই না', দিলীপকেই খোঁচা শুভেন্দুর? অস্বস্তিতে বিজেপি

Last Updated:

সোমবার গোটা দিন পেরিয়ে গেলেও শুভেন্দু অধিকারীর ভবিষ্য়দ্বাণীর কোনও প্রতিফলন দেখা যায়নি।

শুভেন্দু দিলীপ সংঘাত ফের প্রকাশ্য়ে।
শুভেন্দু দিলীপ সংঘাত ফের প্রকাশ্য়ে।
# নয়াদিল্লি :  "রাজনৈতিকভাবে ১২ ডিসেম্বর দিনটির কোনও গুরুত্ব নেই।" দিল্লিতে মন্তব্য করলেন বিজেপি নেতা ও সাংসদ দিলীপ ঘোষ। ডিসেম্বর মাসে 'পরপর ধামকা হবে' বলে চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দেওয়া তারিখ গুলির তালিকায় ছিল  ১২ ডিসেম্বর। রাতেই অবশ্য় হাজরার সভা থেকে দিলীপের কটাক্ষের জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। দিলীপের নাম না করেই শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, 'সকালে হাঁটতে গিয়ে সংবাদমাধ্য়মে বিবৃতি দিই না। যা বলি ভেবে বলি।'
শুভেন্দুর নিশানায় যে দিলীপই, তা বুঝতে সমস্য়া হয়নি রাজনৈতিক মহলের। কারণ কলকাতায় হোক জেলায়, এ রাজ্য়ে থাকলে নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। মর্নিং ওয়াকের ফাঁকেই সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
advertisement
advertisement
সোমবার দিল্লিতে শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। ডিসেম্বরে বড় কিছু ঘটতে চলেছে বলে শুভেন্দু যে দাবি করেছিলেন, তার মধ্য়ে ছিল ১২ ডিসেম্বর দিনটির উল্লেখ। সোমবার দুপুরে সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "ঐতিহাসিকভাবে ভাবে এই দিনটির গুরুত্ব দিনটি জানি না। তবে রাজনৈতিকভাবে এই দিনটির কোনও গুরুত্ব নেই।"
advertisement
সোমবার গোটা দিন পেরিয়ে গেলেও শুভেন্দু অধিকারীর ভবিষ্য়দ্বাণীর কোনও প্রতিফলন দেখা যায়নি। নয়াদিল্লির নর্থ অ্য়াভিনিউয়ের বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, "আদালতে আজ তিনটি মামলা রয়েছে। আমি এ বিষয়ে কিছু জানি না। যাঁরা বলেছেন, তাঁরা আরও বেশি ভিতরের খবর রাখেন। আমার মনে হয়, আদালতের মামলায় সরকার থাকবে কিনা, সেটা কিছুটা নির্ভর করে। আরও কিছু বিষয় আছে হয়তো। সময় আছে এখনও। এ মাসের তো মাত্র ১২ দিন হয়েছে। বিশ্বকাপে শেষ মিনিটে গোল হতে দেখেছি। এখানেও অনেক কিছু হতে পারে।"
advertisement
দিলীপের এই মন্তব্য়ের পরই সন্ধ্য়ায় হাজরার সভা থেকে পাল্টা জবাব দেন শুভেন্দু। যদিও কারও নাম করেননি তিনি। পাশাপাশি, ১২ ডিসেম্বর উল্লেখযোগ্য় কিছু না ঘটারও ব্য়াখ্য়া দিয়েছেন তিনি। এবার শুভেন্দুর মুখে শোনা গিয়েছে জানুয়ারি মাসের কথা।
advertisement
বিরোধী দলনেতা বলেন, '১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে, ১৪ ফেব্রুয়ারি হবে না। আমি সকালে হাঁটতে গিয়ে মিডিয়াতে স্টেটমেন্ট করি না। যা বলি ভেবে বলি।' শুভেন্দু আরও বলেন, 'হয়তো সিস্টেম অনুযায়ী, হয়তো অন্য় কারণে ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। ' শুভেন্দু হাজরার সভা থেকেও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, খুব শিগগিরই বড় কিছু ঘটবে। শুভেন্দু যখন দিলীপকে ইঙ্গিত করে এ কথা বলছেন, তখন মঞ্চে বসে রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারও। সবমিলিয়ে দিলীপ-শুভেন্দু দ্বন্দ্বে বেজায় অস্বস্তিতে রাজ্য় বিজেপি।
advertisement
দিলীপ শুভেন্দু সংঘাত অবশ্য় বিজেপি-তে নতুন কিছু নেই। বঙ্গ বিজেপি-র দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব মেটাতে বার্তা দিয়েছিল দলের কেন্দ্রীয় নেতৃত্বও। এর পরে দূরত্ব ঘোচাতে দিলীপের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু বাস্তবে দূরত্ব আদৌ মিটেছে কি না, সোমবারের পর সে প্রশ্ন উঠছেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'মর্নিং ওয়াকে গিয়ে বিবৃতি দিই না', দিলীপকেই খোঁচা শুভেন্দুর? অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement