advertisement

Suvendu Adhikari: রাজভবনের সামনে ধর্না ইস্যু, 'কৃতজ্ঞ, আমার লড়াইয়ে সিলমোহর দিল আদালত...' প্রতিক্রিয়া শুভেন্দুর

Last Updated:

নাম না করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে রাজভবনের সামনে ধর্না অবস্থান ইস্যুতে আদালতের অনুমতি প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 'কৃতজ্ঞ, আমার লড়াইয়ে সিলমোহর দিল আদালত...' প্রতিক্রিয়া শুভেন্দুর (File Photo)
'কৃতজ্ঞ, আমার লড়াইয়ে সিলমোহর দিল আদালত...' প্রতিক্রিয়া শুভেন্দুর (File Photo)
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘আমার লড়াইকে সিলমোহর দিল আদালত। আমি কৃতজ্ঞ।’’ নাম না করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে রাজভবনের সামনে ধর্না অবস্থান ইস্যুতে আদালতের অনুমতি প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘আমার নীতিগত লড়াই ছিল, উনি যদি ১৪৪ ধারা অমান্য করে পুলিশের অনুমতিক্রমে পাঁচ দিন ধরে রাজভবনের সামনে বসতে পারেন তাহলে অন্য কেউ নয় কেন? আমার লড়াইটা ছিল এটাই। আদালতের কাছে আমি কৃতজ্ঞ এই কারণেই যে, আজ আমার লড়াইয়ের সিলমোহর দিয়েছে আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী ১৪ জুলাই ভোট পরবর্তী অশান্তির ঘটনায় অত্যাচারিত এবং শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আমি রাজভবনের সামনে নির্দিষ্ট স্থানে ধর্না অবস্থানে বসব।’’
advertisement
advertisement
আদালতের নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, ‘‘আদালত যদি আমার আবেদন মেনে এক মিনিট বসার অনুমতি দিতেন তাহলেও জয় হত। কিন্তু আদালত তো আমার প্রতিবাদ জানানোর সময় তার থেকে অনেকক্ষণ বেশি সময় দিয়েছেন। এর জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ।’’ প্রসঙ্গত, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে বুধবার ধরনা কর্মসূচির অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। শুভেন্দু অধিকারীর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রাজভবনের সামনে ধর্না অবস্থান কর্মসূচিতে শেষ পর্যন্ত সবুজ সঙ্কেত মিলল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে রাজভবনের সামনে ধর্না আন্দোলন কর্মসূচি পালন করার অনুমতি দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: রাজভবনের সামনে ধর্না ইস্যু, 'কৃতজ্ঞ, আমার লড়াইয়ে সিলমোহর দিল আদালত...' প্রতিক্রিয়া শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement