advertisement

Suvendu Adhikari on Bhawanipore: দল যাঁকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার: শুভেন্দু

Last Updated:

বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী কি তিনি? স্পষ্ট করলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

কী বললেন শুভেন্দু?
কী বললেন শুভেন্দু?
ুআগামী বিধানসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখবে ভবানীপুর? সেই ধোঁয়াশা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কারণ এ দিন শুভেন্দু দাবি করেছেন, দল যাঁকেই প্রার্থী করুক না কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়ে ছাড়বেন৷
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হঁশিয়ারি অনেক দিন ধরেই দিচ্ছেন বিজেপি নেতারা৷ এসআইআর-এর খসড়া তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ৪৪ হাজারের বেশি ভোটারের নাম বাদ যাওয়ার পর ভবানীপুর নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিজেপি নেতারা৷
এ দিন ভবানীপুরে তিনি প্রার্থী হচ্ছেন কি না সেই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, হারবেন, হারবেন। দল যাঁকেই প্রার্থী করুক মমতা কে হারানোর দায়িত্ব আমার, শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি এ দিনও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-ই সরকার গঠন করবে৷ একই সঙ্গে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, সরকারে আসব আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো৷’
advertisement
advertisement
আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা৷ যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এসআইআর-এর পর যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকার ভিত্তিতে নির্বাচনে লড়তে রাজি হবে না তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Bhawanipore: দল যাঁকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার: শুভেন্দু
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement