advertisement

‘৪ বছরে রাজ্যে RSS সংগঠন বেড়েছে ১১ গুণ’, মন্তব্য সূর্যকান্ত মিশ্রের

Last Updated:
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির কারণ হিসেবে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের মুখে শোনা গেল বিস্ফোরক মন্তব্য ৷ শাসকদল তৃণমূলের কারণেই রাজ্য বাড়ছে গেরুয়া প্রভাব ৷ ধীরে ধীরে বাংলায় ডালপালা মেলছে বিজেপি ৷
সূর্যকান্তের মতে, রাজ্যের এখন অন্ধকার সময় ৷ একদিকে তৃণমূল সরকারের অরাজকতা, আর অন্যদিকে, এই তৃণমূল বিরোধী মনোভাবের সুযোগেই রাজ্যে বাড়ছে গেরুয়া বাহিনী ৷ প্রবীণ এই সিপিএম নেতা বলেন, গত চার বছরে বাংলায় RSS সংগঠন বেড়েছে প্রায় ১১ গুণ ৷ এই বিজেপি-তৃণমূল জোড়া ফাঁসে ঘোর বিপদে রাজ্য, যা আগে কখনই ছিল না ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
অন্যদিকে, আগামী ১৬ তারিখ পশ্চিম মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় কালো পতাকা প্রদর্শন করবে সিপিএম বলে জানালেন সূর্যকান্ত মিশ্র ৷ একইসঙ্গে ওইদিন একাধিক বিক্ষোভ কর্মসূচি রয়েছে সিপিআইএম-এর ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রবল ক্ষোভ উগরে সূর্যকান্ত বলেন, ‘তিনি এখন কিষাণ বন্ধু সাজার চেষ্টা করছেন ৷ এদিকে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না ৷ চাষের ক্ষতি বেড়েছে ৷ ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে ৷ গোটা দেশ জুড়ে কোনও কর্মসংস্থান হচ্ছে না ৷ বেকারত্ব বাড়ছে ৷ বিদেশ থেকে কালো টাকা আনা দূর উনিই বিদেশে ঘুরছেন ৷ এই নীতি লুটের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে ৷’ একইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘৪ বছরে রাজ্যে RSS সংগঠন বেড়েছে ১১ গুণ’, মন্তব্য সূর্যকান্ত মিশ্রের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement