advertisement

প্রেসিডেন্সিতে পাঁচে পাঁচ, এসএফআইয়ের বিপুল জয়ে ট্যুইট করে অভিনন্দন সূর্যকান্ত মিশ্রর

Last Updated:

সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং গার্লস কমনরুম সেক্রেটারি - সব পদেই জয়ী এসএফআইয়ের প্রার্থীরা।

#কলকাতা: প্রায় আড়াই বছর পরে রাজ্যে ছাত্রভোট। সেই ভোটে জয়জয়কার এসএফআইয়ের। লালে লাল প্রেসিডেন্সির ক্যাম্পাস । প্রেসিডেন্সির ছাত্র নির্বাচন ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছিল   তুঙ্গে ৷ ৯ বছর পর প্রেসিডেন্সির ছাত্র সংসদ দখল করল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ এই বিপুল জয়ে ট্যুইট করে প্রেসিডেন্সির এসএফআই সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷
তবে এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালালেও শেষ ল্যাপে স্বাধীনচেতা ছাত্রদের সংগঠন আইসি-এর হার ৷ সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং গার্লস কমনরুম সেক্রেটারি - সব পদেই জয়ী এসএফআইয়ের প্রার্থীরা। সিআর পদেও সবচেয়ে বেশি আসন এসএফআইয়ের। উল্লেখ্য, ৩০ বছর পরে গার্লস কমনরুম সম্পাদক পদেও জয়ী এসএফআই ৷
দলের ছাত্র সংগঠনের এমন দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ ট্যুইট করে বলেন, ‘প্রেসিডেন্সি ছাত্র সংসদ নির্বাচনে এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন ৷ বাম ছাত্র সংগঠনের ঐক্যকে সুংসহ করার আন্তরিক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকুক ৷ ’
advertisement
advertisement
ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)-এর আসন ১১৬টি। কিন্তু সেখানেই ২৯ জনের বিরুদ্ধে কেউ লড়েনি। বাকি সিআর আসন এবং পাঁচটি বিশেষ পদের জন্য এদিন ভোট নেওয়া হয় ৷সিআর পদেও এক নম্বরে এসএফআই। তাদের দখলে ৫৭টি আসন। পাঁচটি আসনে জয়ী তৃণমূলপন্থীরা। প্রেসিডেন্ট পদে ৪৫১টি, ভাইস প্রেসিডেন্ট পদে ৩২০টি ভোটের ব্যবধানে এবং জেনারেল সেক্রেটারি পদে ২৪৯ ও এজিএস পদে ২৮২ ভোটের ব্যবধানে জয়ী এসএফআই ৷ ২০১০ সালে প্রেসিডেন্সিতে শেষবার ক্ষমতায় ছিল এসএফআই। তারপর থেকে টানা তিনবার আইসির দখলেই ছিল প্রেসিডেন্সির ছাত্র সংসদ। যা এবার  ছিনিয়ে নিল SFI।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রেসিডেন্সিতে পাঁচে পাঁচ, এসএফআইয়ের বিপুল জয়ে ট্যুইট করে অভিনন্দন সূর্যকান্ত মিশ্রর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement