advertisement

ভোটে লড়ছেন না সূর্যকান্ত মিশ্র, বাম প্রার্থী তালিকায় ঐশী ঘোষ সহ একঝাঁক নতুন মুখ

Last Updated:

আগামী ৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামেরা৷

আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ আগামী ৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামেরা৷ জানা গিয়েছে, নারায়ণগড় কেন্দ্র থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে লড়তে পারেন সিপিএম নেতা তাপস সিনহা৷ চণ্ডীতলা থেকে লড়তে পারেন মহম্মদ সেলিম৷ শালবনী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ৷ আর এক প্রবীণ বাম নেতা বিশ্বনাথ চৌধুরীও এ বার আর প্রার্থী হচ্ছেন না৷ বালুরঘাটে তাঁর বদলে প্রার্থী হচ্ছেন সুচেতা বিশ্বাস৷
advertisement
advertisement
এর পাশাপাশি বামেদের প্রার্থী তালিকায় একঝাঁক নতুন এবং তরুণ মুখকে এ বার দেখা যেতে পারে৷ তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের নাম৷ সূত্রের খবর, দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে সিপিএমের হয়ে দাঁড়াতে পারেন ঐশী৷ এ ছাডাও টিকিট পেতে চলেছেন দেবজ্যোতি দাস, শতরূপ ঘোষের মতো ছাত্র নেতারাও৷
advertisement
পাশাপাশি বাম মনোভাবাপন্ন কয়েকজন তারকাকেও এ বার টিকিট দেওয়া হতে পারে৷ ছোট পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষকে এ বার প্রার্থী করতে পারে সিপিএম৷ তাছাড়া ২০১৬-র নির্বাচনে নিজেদের কেন্দ্র থেকে যাঁরা জিতেছিলেন, তাঁদের প্রায় সবাইকেই ফের টিকিট দেওয়া হচ্ছে৷
Ujjal Roy
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটে লড়ছেন না সূর্যকান্ত মিশ্র, বাম প্রার্থী তালিকায় ঐশী ঘোষ সহ একঝাঁক নতুন মুখ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement