advertisement

প্রচন্ড গরমে কাহিল ছাত্র-ছাত্রীরা, কিছু স্কুল ছুটি বাড়াল আর কিছু স্কুল ‘অপশনাল’ করল স্কুলে যাওয়া

Last Updated:

কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক।

#কলকাতা: সোমবারে কলকাতার ব্যস্ত ছবি উধাও। সপ্তাহের প্রথম দিন সকাল নটার ময়দান ফাঁকা। গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ কলকাতায় আজ উষ্ণতম দিন ৷ এদিন তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি ৷ বৃষ্টির সম্ভাবনা তো দূরের কথা ৷ বরং আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ ৷
কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
প্রচন্ড গরমে কাহিল ছাত্র ছাত্রীরা ৷ যেখানে বড়দেরই নাজেহাল অবস্থা সেখানে কি করে স্কুলে যাবে কচিকাঁচারা ৷ তাই বেশ কিছু স্কুল গরমের ছুটি শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর নোটিস জারি করেছে ৷ আবার কিছু স্কুল নোটিসে জানিয়েছে স্কুলে যাওয়া অপশনাল ৷ যদি অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে না চাই তাহলেও কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ৷
advertisement
গরমের কলকাতায় এখন সর্বত্র চাতকের দৃষ্টি। আষাঢ়ের দাবদাহ থেকে মুক্তি কবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে শহরবাসী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচন্ড গরমে কাহিল ছাত্র-ছাত্রীরা, কিছু স্কুল ছুটি বাড়াল আর কিছু স্কুল ‘অপশনাল’ করল স্কুলে যাওয়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement