Sukanta Majumdar on Dilip Ghosh: 'দিলীপ দা নেই কেন?' 'বাঘের ডেরায়' প্রচারের শুরুতেই প্রশ্ন, যা বললেন নতুন সভাপতি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sukanta Majumdar on Dilip Ghosh: যে প্রশ্নটি এদিন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে সবচেয়ে বেশি ওঠে, 'দিলীপ দা নেই কেন?' বিজেপির সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এদিন ভবানীপুরের ত্রিসীমানার মধ্যে দেখা যায়নি।
#কলকাতা: রাজ্য সভাপতি পদে দায়িত্ব পেয়েই প্রথম লড়াই ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By Poll)। যদিও বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal Bjp New President Sukanta Majumdar) প্রথম লড়াইয়ে জয় নিয়ে আশাবাদী, তা সামনের প্রতিদ্বন্দ্বীর নাম যতই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হোন না কেন। এহেন সুকান্ত অবশ্য ভবানীপুরে প্রচার শুরুর দিনই পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ। পুলিশের সঙ্গে সুকান্ত বাবুর খানিক বাকবিতণ্ডাও হয়। তবে, যে প্রশ্নটি এদিন সুকান্তকে ঘিরে সবচেয়ে বেশি ওঠে, 'দিলীপ দা নেই কেন?' বিজেপির সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এদিন ভবানীপুরের ত্রিসীমানার মধ্যে দেখা যায়নি। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন সুকান্ত।
যদিও বিতর্ক ও আরও প্রশ্ন এড়াতে সুকান্ত মজুমদার নিজেকে কর্মী আর দিলীপ ঘোষকে 'স্টার ক্যাম্পেনার' বলে অভিহিত করেন। তিনি বলেন, 'দিলীপ দা আমাদের স্টার ক্যাম্পেনার। আমি একজন কর্মী। দিলীপ দা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই স্টার ক্যাম্পেনার। সকলেই আসবেন। আমি কাজ শুরু করেছি। একে-একে সবাই আসবেন। বিজেপির মধ্যে সকলেই একসঙ্গে কাজ করেন।'
advertisement
দলের নতুন রাজ্য সভাপতি যখন একথা বলছেন, তখন দিলীপ ঘোষ কার্যত নিষ্প্রভ। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিন তাঁকে দেখা যায়নি। ইকো পার্কের প্রাতঃভ্রমণ সেরে দিলীপ বলেন, 'আমি এখানেই আছি। আমাকে যখন ডাকবে, তখন যাব। আমি বলে রেখেছি তা।' নতুন দায়িত্ব হিসেবে দিলীপকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করেছে বিজেপি। সেই প্রসঙ্গেও দিলীপ বলেন, 'সর্বভারতীয় স্তরে আমাকে যে পদ দেওয়া হয়েছে, সেখানেও আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, করব। নাড্ডাজি আমাকে সেই দায়িত্ব সম্পর্কে জানাবেন।'
advertisement
advertisement
রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়ার পরই সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Dilip Ghosh) বলেছিলেন, 'দিলীপ ঘোষ যেখানে ছেড়ে গিয়েছেন, সেখান থেকে আমি শুরু করব', বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমেই এমন বার্তায় অনেকেই সৌজন্যের বার্তাই পেয়েছেন। একইসঙ্গে সুকান্ত জুড়েছেন, 'রাজ্য সভাপতি হিসেবে বিজেপির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিলীপ ঘোষের নাম।'
আরও পড়ুন: মমতার ডেরায় 'বাধার' মুখে সুকান্ত! প্রিয়াঙ্কার জয় আনতে সেই একই 'অস্ত্রে' শান নতুন সেনাপতির
advertisement
প্রসঙ্গত, হঠাৎ করেই রাতারাতি নাটকীয় রদবদল ঘটেছে বঙ্গ বিজেপিতে। বহু রাজনৈতিক পর্যবেক্ষকের অনুমান ফলে গিয়েছে। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিদের মধ্যে একজন হিসেবে জায়গা দেওয়া হয়েছে। আর রাজ্য সভাপতির পদে বসেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বলছেন, "কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরের একজন সাধারণ কর্মীকে এমন কাজের দায়িত্ব দেওয়াটা বিজেপির পক্ষেই সম্ভব। এর জন্য অমিত শাহ, বিএল সন্তোষ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমি ধন্যবাদ জানাই।" কিন্তু সব কিছুর পরেও দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা থেমে নেই। দিলীপ ঘোষ কি তাহলে পদ হারিয়ে ক্ষুন্ন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
Location :
First Published :
Sep 22, 2021 1:11 PM IST










