advertisement

সারদার থেকে ৩ কোটি টাকার নেওয়ার অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মমতা

Last Updated:
#কলকাতা: রাজীব কুমার সংক্রান্ত সুপ্রিম নির্দেশের পর সিবিআই-এর বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘ বিজেপি নেতাদের নামেও চিটফান্ড মামলা রয়েছে ৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না ৷’
এদিন অসমের উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন মমতা ৷ সুদীপ্ত সেনের চিঠিতে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ৷ ‘সারদার টাকা নেন হিমন্ত বিশ্বশর্মা’, এসিবিকে দেওয়া চিঠিতে হিমন্তের নাম উল্লেখ করেছেন সুদীপ্ত ৷ তিনি অভিযোগ জানান, হিমন্ত ৩ কোটি টাকা নেন বলে অভিযোগ ৷ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে ৷ সুদীপ্ত সেনের লেখা চিঠি প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
এই সংক্রান্ত তাদের হাতে তথ্য রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কেনও তাও কোনও তদন্ত হচ্ছে না, সেই প্রশ্নই এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি সুদীপ্ত সেনের লেখা চিঠি প্রকাশ করেন ৷
রবিবার শুরু হয়েছিল লড়াই। আদালতের নির্দেশ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম দফার যুদ্ধে নৈতিক জয় হল। সিবিআই বনাম রাজীব কুমারের প্রশাসনিক ও আইনি লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করেছিলেন তিনি, তাও সফল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সারদার থেকে ৩ কোটি টাকার নেওয়ার অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মমতা
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement