advertisement

ভিক্টোরিয়ায় তাল কাটল, জয় শ্রীরামের প্রতিবাদে মমতার মুখে নেতাজির তোলা স্লোগান

Last Updated:

শুধু ''জয় হিন্দ, জয় বাংলা" বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটি শব্দও শোনা গেল না তাঁর মুখে।

#কলকাতা: নেতাজির জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান উঠল। কিছুতেই রোখা গেল না রাজনীতির রঙ। ঘটনায় হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব প্রতিবাদও রাখলেন। শুধু ''জয় হিন্দ, জয় বাংলা" বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটি শব্দও শোনা গেল না তাঁর মুখে।
ঠিক কী হয়েছিল এদিন? ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকার আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী উৎসবে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণা হতেই পোর্ডিয়ামে যাচ্ছিলেন তিনি।  কিন্তু ঠিক সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ''জয় শ্রী রাম'' স্লোগান দিতে শুরু করেন। প্রতিবাদে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য না রাখার সিদ্ধান্ত নেন।'
advertisement
advertisement
তিনি বলেন, ''সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনওকিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিক্টোরিয়ায় তাল কাটল, জয় শ্রীরামের প্রতিবাদে মমতার মুখে নেতাজির তোলা স্লোগান
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement