advertisement

আজ যাদবপুরে রাজ্যপাল, বাবুল নিগ্রহ নিয়ে আলোচনা চান ছাত্ররা

Last Updated:
#যাদবপুর: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকর ৷ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কোর্ট মিটিং বা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন রাজ্যপাল ৷ ওই বৈঠকেই সম্মানসূচক ডি লিট এবং ডিএসসি প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হবে ৷ যাদপুরে সমাবর্তন অনুষ্ঠিত হবে ডিসেম্বরে ৷ ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার পর এই প্রথম যাদবপুরে যাচ্ছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর ৷
আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ে বৈঠক ৷ সমাবর্তন ছাড়াও বৈঠকে একাধইক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রাজ্যপালের সঙ্গে বাবুল সুপ্রিয় নিগ্রহ নিয়ে আলোচনা চান ছাত্ররা ৷ এছাড়াও একাধিক বিষয়ে আলোচনা চান অধ্যাপকরাও ৷
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওই বৈঠকে উপস্থিত থাকবেন, আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, বিভাগীয় প্রধান এবং উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধিরা ৷ সাধারণত বিভাগীয় প্রধানদের সমন্বয়ে, নির্বাহী পরিষদ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সম্মানসূচক ডি লিট এবং ডিএসসি প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয় ৷ তবে চূড়ান্ত হওয়ার পরেও তালিকাটি পুনরায় পরীক্ষা ও বিবেচনা করা হয় ৷ তারপরেই সেই তালিকা যায় আচার্যের কাছে ৷ তার সম্মতির পরেই শিলমোহর পড়ে সেই তালিকায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ যাদবপুরে রাজ্যপাল, বাবুল নিগ্রহ নিয়ে আলোচনা চান ছাত্ররা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement