advertisement

মোবাইলে পর্ন দেখায় বকাবকি, আত্মঘাতী গড়িয়ার মেধাবী পড়ুয়া

Last Updated:

মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল ৷ বাবা ও মায়ের কাছে আবদার করেছিল অ্যানড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ৷ মেধাবী ছেলের এই আবদার ফেলতে পারেনি বাবা-মা ৷ মোবাইল কিনে দিয়েছিলেন ৷ ভালো রেজাল্টের জেরে যাদবপুর বিদ্যাপীঠে একাদশ শ্রেনীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল গড়িয়ার পাঁচপোতার সৈকত বড়াল ৷

#কলকাতা: মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল ৷ বাবা ও মায়ের কাছে আবদার করেছিল অ্যানড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ৷ মেধাবী ছেলের এই আবদার ফেলতে পারেনি বাবা-মা ৷ মোবাইল কিনে দিয়েছিলেন ৷ ভালো রেজাল্টের জেরে যাদবপুর বিদ্যাপীঠে একাদশ শ্রেনীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল গড়িয়ার পাঁচপোতার সৈকত বড়াল ৷ পুরো এলাকাতে মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে বলেই জনপ্রিয় সৈকত ৷
তবে মোবাইল কিনে দেওয়ার পর মোবাইলেই মন চলে গিয়েছিল তার ৷ ইন্টারনেটে প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখত সে ৷ এই ঘটনা মা মিনু বড়ালের চোখে পড়ে যাওযায় বকাবকি করেন তিনি ৷ তার কাছ থেকে মোবাইল কেড়েও নেওয়া হয় ৷ গতকাল সকালে এই ঘটনা ঘটে ৷ তারপরও স্বাভাবিক ছিল সৈকত ৷ রাতে খাওয়া দাওয়া করে ভাইয়ের সঙ্গে শুয়েও পড়েছিল ৷ আজ সকালে তার টিউশান পড়তে যাওয়ার কথা ছিল ৷ তাই সকাল থেকেই তাকে ডাকাডাকি করতে শুরু করেন মা ৷ কিন্তু সাড়া দেয়নি সৈকত ৷ এরপরেই জানলা দেখা যায় গলায় দড়ি দিয়ে সিলিং থেকে ঝুলছে সে ৷ দরজা ভেঙে সৈকতকে উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাবা সত্য বড়ালের একটি ভূষিমাল দোকান আছে ৷ সেখান থেকেই কোনওরকমে সংসার চালান তিনি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোবাইলে পর্ন দেখায় বকাবকি, আত্মঘাতী গড়িয়ার মেধাবী পড়ুয়া
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement