advertisement

‘স্টাইল’ করে কাটা চুল, শিক্ষকের চড়ে কানের পর্দা ফাটল ছাত্রের

Last Updated:

শখ ছিল বড়দের মত স্টাইল করে চুল কাটার ৷ সেই শখ মেটাতে গিয়ে যে এত বড় মাশুল গুনতে হবে ৷ তা হয়তো জানা ছিল না মহাদেবের ৷

#কলকাতা: শখ ছিল বড়দের মত স্টাইল করে চুল কাটার ৷ সেই শখ মেটাতে গিয়ে যে এত বড় মাশুল গুনতে হবে ৷ তা হয়তো জানা ছিল না মহাদেবের ৷ স্টাইল করে চুল কাটার অপরাধে শিক্ষকের চড়ে কানের পর্দা ফাটল তার ৷
মহাদেব দত্ত ৷ নিমতা উদয় পুর হরোদয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র তিনি ৷ শান্ত স্বভাবের মহাদেব পড়াশুনাতেও বেশ মনোযোগী হওয়ায় শিক্ষকদের খুব পছন্দের ছিল ৷ কিন্তু গত মঙ্গলবার স্টাইল করে চুল কেটে স্কুলে যায় মহাদেব ৷ আর এরপরই স্কুলের অংকের শিক্ষক চুল কাটার অপরাধে তাকে বেধরক মারধর করে ৷ এরপরে মহাদেবের কানে সপাটে চড় মারেন ওই শিক্ষক ৷ এরপরই যন্ত্রনায় মাটিতে লুটিয়ে পড়ে মহাদেব ৷ এরপর শিক্ষকরা তাকে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকেরা জানান, চড় মারার জন্যই তার বাঁদিকের কানের পর্দা ফেটে গিয়েছে ৷ সেখান থেকে তারপর তাকে দমদম মিউনিসিপালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
আপাতত আতঙ্কে  স্কুলে যাওয়া বন্ধ করেছে মহাদেব ৷ মহাদেবের বাবা জয়ন্ত দত্ত নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘স্টাইল’ করে কাটা চুল, শিক্ষকের চড়ে কানের পর্দা ফাটল ছাত্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement