advertisement

পাটুলির বাড়ি থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ !

Last Updated:
#কলকাতা: পাটুলি থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, পাটুলি থানা এলাকার ভ্যালি পার্কে। পুলিশের তরফে জানানো হয়েছে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অঞ্চলের একটি নামী স্কুলের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র ছিল বছর ১৮-র অর্কপ্রভ বসু। বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল অর্কপ্রভ।
এদিন এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তদন্তকারীরা জানিয়েছেন, লার্নিং-সমস্যা অর্থাৎ পড়াশোনা বুঝতে অসুবিধা হত অর্কপ্রভর। সেই থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করে। বুধবার উচ্চমাধ্যমিকের টেস্টের ফল প্রকাশিত হলে দেখা যায়, পাশ করতে পারেনি অর্কপ্রভ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষায় পাশ করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে অর্কপ্রভ বসু। ইন্টারনেটে আত্মহত্যার নানা পদ্ধতি নিয়ে গবেষণার চিহ্নও পাওয়া গিয়েছে।
advertisement
অর্কপ্রভর বাবা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্মী, মা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরতা, দিদি কাজ করেন একটি ল’ফার্মে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম বার একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় পাশ করতে পারেনি অর্কপ্রভ। এর পরে থেকেই মানসিক অবসাদ বাড়তে থাকে। চলছিল চকিৎসা। নিয়মিত ওষুধও খেত।
advertisement
জানা গিয়েছে, ঘটনার দিন গত ১২-১৩ বছর ধরে কর্মরত বাড়ির পরিচারিকা ফ্ল্যাটেই ছিলেন। দুপুরের খাবার খাওয়ার পরে অর্কপ্রভ একটি ঘরে ল্যাপটপ নিয়ে বসেছিল। তিনি ছিলেন অন্য ঘরে। চারটে নাগাদ পরিচারিকা দেখেন, ল্যাপটপ পড়ে রয়েছে, অর্কপ্রভ ঘরে নেই। এর পরে তিনি দেখেন, অন্য একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকে সাড়া না পাওয়ায় তিনি ভয় পেয়ে যান। কেয়ারটেকারকে ডেকে পাঠান।  কেয়ারটেকারই মই বেয়ে উঠে, জানলা দিয়ে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে অর্কপ্রভর দেহ। এর পরে তিনিই পুলিশে খবর দেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাটুলির বাড়ি থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ !
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement