advertisement

আজ বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী

Last Updated:

সপ্তাহের শুরুতে কয়েকফোঁটা বৃষ্টি আর শুকনো কালবৈশাখীতে কিছুটা স্বস্তি মিললেও গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে ভুগছে গোটা শহর ৷

#কলকাতা: সপ্তাহের শুরুতে কয়েকফোঁটা বৃষ্টি আর শুকনো কালবৈশাখীতে কিছুটা স্বস্তি মিললেও গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে ভুগছে গোটা শহর ৷ জেলাগুলোর অবস্থাও তথৈ বচ ৷ বিকেলের দিকে কিছু জায়গায় দু’এক ফোঁটা বৃষ্টি হলেও, গরম অব্যাহত ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেলে ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৷ ঝড়ের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম ও মুর্শিদাবাদে ৷ ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের উপর ঘূর্ণাবর্তের জেরেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷ দঃবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ তবে শহর কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ অস্বস্তিকর গরম থাকবে ২৪ ঘণ্টা ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement