advertisement

জারি হল সতর্কবার্তা! বর্ধমান, নদিয়া ও হুগলিতে ধেয়ে আসছে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি

Last Updated:

রাত আটটার মধ্যে বর্ধমান, নদিয়া ও হুগলিতে ধেয়ে আসছে ঝড় ও বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টি

#কলকাতা: রাত আটটার মধ্যে দক্ষিণের তিন জেলা-- বর্ধমান, নদিয়া ও হুগলিতে ধেয়ে আসছে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ১০ জুন থেকে কলকাতায় শুরু হতে পারে বর্ষার বৃষ্টি ৷ গতকালই ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছিল, তিনদিন আগেই বর্ষা হাজির হয়েছে কেরলে ৷ সাধারণত কেরলে মৌসুমি বায়ু ঢোকে ১ জুন ৷ কিন্তু এ বছর জোড়া নিম্নচাপের জেরে রাজ্যে সময়ের আগেই বর্ষার আগমন।
এবার কেরল থেকে ধীরে ধীরে বঙ্গের দিকে পা বাড়াচ্ছে বর্ষা ৷ আগামী তিনদিনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বর্ষা ঢোকার কথা ৷ একই সঙ্গে উত্তরবঙ্গেও ঢুকে পড়তে পারে বর্ষার বৃষ্টি ৷ সব কিছু ঠিকঠাক থাকলে ৭-১০ তারিখের মধ্যেই কলকাতায় শুরু হবে বৃষ্টি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জারি হল সতর্কবার্তা! বর্ধমান, নদিয়া ও হুগলিতে ধেয়ে আসছে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement