advertisement

বাতিল হয়ে যাওয়া ভোটাররা কীভাবে আবেদন করবেন? এ পর্যন্ত এ রাজ্যে বাতিল ভোটারের তালিকায় কত জানুন

Last Updated:

সূত্রের খবর, শুনানির সময় ভোটাররা কী নথি জমা দিয়েছিলেন? আবেদন পাওয়ার পর জেলাশাসক খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

বাতিল হয়ে যাওয়া ভোটাররা কীভাবে আবেদন করবেন?
বাতিল হয়ে যাওয়া ভোটাররা কীভাবে আবেদন করবেন?
কলকাতা: বাতিল হয়ে যাওয়া ভোটাররা কীভাবে আবেদন করবেন? এবার তার জন্য গাইডলাইন বা sop তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে। যে ফরম্যাটে সংশ্লিষ্ট ভোটার তাঁর নাম-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করবেন। সেই ফরম্যাট তারপর সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে জমা দেওয়া হবে।
শুনানির সময় সংশ্লিষ্ট ভোটার কী কী নথি জমা দিয়েছিলেন? সেই আবেদন পাওয়ার পর  জেলা জেলাশাসক তা খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট জেলা জেলাশাসক ফের সেই ভোটারকে শুনানির জন্য ডাকবেন। আবেদনের পর  জেলাশাসককে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই সময়সীমাও দেওয়া হবে গাইডলাইনে। সোমবারের মধ্যেই জেলাশাসকদের কাছে পৌঁছে যাবে গাইডলাইন। তারপরেই শুরু হবে বাতিল হওয়া ভোটারদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন নেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যই ভোটার তালিকায় বাতিল হয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটার।
advertisement
রাজ্যের মুখনির্বাচনী আধিকারিক দফতরে গাইডলাইন তৈরি নিয়ে বিশেষ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মানিকতলা বিধানসভার ২২৩ পার্টেই, ২৭৪ জনের নাম ডিলিটেড। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এলাকায়। বসাকবাগান এলাকায় একই পরিবারের একাধিক লোকজনের নাম নেই। তা নিয়েও এলাকায় ক্ষোভ মানুষজনের। হিয়ারিংয়ে ডেকেও নাম বাদ কেন, উঠছে প্রশ্ন।
advertisement
প্রায় ছয় লক্ষ ভোটারকে ফের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়ার সময় যাঁরা অনুপস্থিত ছিলেন অথবা নোটিশ জারি হওয়ার পরেও তা হাতে পাননি বলে অভিযোগ, তাঁদের আবেদন আগে ইআরও বা এইআরও-দের তরফে বাতিল করা হয়েছিল। এবার সেই সব ভোটারকে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ শ্রেণিতে রেখে পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাতিল হয়ে যাওয়া ভোটাররা কীভাবে আবেদন করবেন? এ পর্যন্ত এ রাজ্যে বাতিল ভোটারের তালিকায় কত জানুন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement