advertisement

ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভের গাড়ি দুর্ঘটনা, গ্র্যান্ড হোটেলকে কড়া চিঠি রাজ্যের

Last Updated:

ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভের গাড়ি দুর্ঘটনা, গ্র্যান্ড হোটেলকে কড়া চিঠি রাজ্যের

#কলকাতা: অমিতাভ বচ্চনের গাড়ি দুর্ঘটনার জন্য ওবেরয় গ্র্যান্ড হোটেলকে দায়ী করে কড়া চিঠি দিল নবান্ন ৷ গত শুক্রবার ২৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন অমিতাভ বচ্চন ৷
শনিবার মুম্বই ফেরার বিমান ধরার জন্য হোটেলের গাড়িতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন বিগ বি ৷ মাঝপথেই তার চাকা খুলে যায় ৷ একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান বলিউড শাহেনশাহ ৷
এই ঘটনায় কানে যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাজ্যের তরফে এমন দায়িত্বজ্ঞানহীনতার জবাব চেয়ে হোটেল কর্তৃপক্ষকে কড়া চিঠি পাঠানো হয় ৷
advertisement
advertisement
দুর্ঘটনার জন্য ওবেরয় গ্র্যান্ড হোটেলকেই দায়ী করেছে নবান্ন ৷ রাজ্যের অতিথি অমিতাভ বচ্চনের মতো এমন বিশিষ্ট ব্যক্তির গাড়ির সুরক্ষা নিয়ে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে হোটেল কর্তৃপক্ষ, দাবী নবান্নের ৷
চিঠিতে হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে, ‘অমিতাভ বচ্চনের গাড়ির চাকা কীভাবে খুলল? গাড়ি দেওয়ার আগে কেন পরীক্ষা করা হয়নি? অমিতাভ বচ্চন রাজ্যের অতিথি ৷ এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রত্যেক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রতিটি তারকার সর্বক্ষণ সাহায্যের জন্য একজন করে মন্ত্রী নিয়োগ করেন ৷ বিগ-বি’র দায়িত্বে ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
দুর্ঘটনার সময়েও অমিতাভের সঙ্গে ছিলেন পঞ্চায়েতমন্ত্রী ৷ বিমানবন্দর যাওয়ার পথে ফোর্ট উইলিয়াম পার হওয়ার পর হঠাৎ ঝাঁকুনির সঙ্গে সঙ্গে মার্সিডিজ গাড়িটি হঠাৎ বাঁ দিকে হেলে পড়ে। সঙ্গে শোনা যায় জোরে কিছু খুলে ঘসটানোর আওয়াজ ৷
advertisement
বিগ-বি বসেছিলেন গাড়ির বাঁ দিকের সিটে আর তার পাশেই ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তারা সভয়ে দেখেন গাড়ির পিছনের বাঁ দিকের চাকা খুলে রাস্তায় গড়াচ্ছে ৷ তীব্র গতিতে ছুটতে থাকা গাড়িটি আচমকা ব্রেক কষে থামিয়ে দেন ড্রাইভার ৷
গাড়ির গতিবেগ বেশি থাকায় জনবহুল ওই রাস্তায় ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা ৷ পরে সঙ্গে থাকা পাইলট আর এসকর্ট কার-এ চেপেই বিমানবন্দরে পৌঁছান অমিতাভ বচ্চন। ঘটনার তদন্তে নামে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভের গাড়ি দুর্ঘটনা, গ্র্যান্ড হোটেলকে কড়া চিঠি রাজ্যের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement