রাজ্যের নতুন মুখ্যসচিব রাজীবা সিনহা
Last Updated:
১ অক্টোবর থেকেই মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন রাজীবা সিনহা ৷
#কলকাতা: রাজ্যের মুখ্যসচিবের পদে এবার রাজীবা সিনহা ৷ ১ অক্টোবর থেকেই মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন রাজীবা সিনহা ৷ বর্তমানে মুখ্যসচিব মলয় দে ৷ তাঁর মেয়াদ শেষ হতে চলেছে এমাসেই ৷
১৯৮৬ সালের ব্যাচের আইএএস অফিসার রাজীবা সিনহা এর আগে মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইস ডিপার্টমেন্টের সেক্রেটারির দায়িত্বে ছিলেন তিনি ৷ সেখান থেকে জুলাই মাসে স্বাস্থ্য দফতরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির দায়িত্বে আসেন রাজীবা সিনহা ৷
বুধবারই বর্তমান মুখ্যসচিবের অসুস্থতার খবর আসে ৷ জ্বরের কারণে দুর্বল হয়ে পড়েছেন তিনি ৷ গতকাল তাঁর নবান্নে টালা ব্রিজ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে শারীরিক অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি তিনি। এমনকি মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি ৷
advertisement
advertisement
Mr. Rajiva Sinha, at present the Additional Chief Secratary, health and Family welfare will be the new Chief Secratary.
Best wishes to him. (2/2) — Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2019
Location :
First Published :
Sep 26, 2019 4:07 PM IST











