advertisement

ধর্মঘট রুখতে কড়া রাজ্য, পুলিশকে সবরকম নিরাপত্তা দিতে নির্দেশ নবান্নর

Last Updated:

রেলযাত্রীদের নিরাপত্তায় নজর রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রদফতরের তরফে ৷

#কলকাতা: আগামী মঙ্গল আর বুধবার এক গুচ্ছ দাবিদাওয়া নিয়ে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী বিভিন্ন কর্মী সংগঠনগুলি। ধর্মঘটে সামিল হচ্ছে কৃষক সংগঠনগুলিও। শুধু ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটই নয় ৷ ওই দু’দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া। ফলে ৮ ও ৯ জানুয়ারি ব্যহত হবে ব্যাঙ্কিং পরিষেবাও ৷
ফলত স্বাভাবিকভাবেই জোড়া ধর্মঘটের ফলায় বিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশবাসীর ৷ তবে কড়া হাতে ধর্মঘট রুখতে বদ্ধ পরিকর নবান্ন ৷ রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের তরফে ৷ স্বরাষ্ট্রদফতরের তরফে রাজ্য ও কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ব্যবস্থা নিতে হবে ৷ শুধু রাজ্য সরকারি অফিসেই নয়, কেন্দ্রীয় সরকারের অফিসেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে ৷ পুলিশকে সবরকম নিরাপত্তা দিতে নির্দেশ দিল নবান্ন ৷ রেলযাত্রীদের নিরাপত্তায় নজর রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রদফতরের তরফে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্মঘট রুখতে কড়া রাজ্য, পুলিশকে সবরকম নিরাপত্তা দিতে নির্দেশ নবান্নর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement