advertisement

সিএবি, এনআরসি নিয়ে তুমুল প্রতিবাদের মধ্যেই উদ্বাস্তুদের জন্য নতুন বাড়ি দিচ্ছে সরকার

Last Updated:
BISWAJIT SAHA
#কলকাতা: কেন্দ্রীয় সরকার যখন ব্যস্ত সিএবি, এনআরসি নিয়ে তখন উদ্বাস্তুদের মাথায় ছাদ দিতে ব্যস্ত রাজ্য সরকার। উদ্বাস্তুদের জন্য মাথার উপর ছাদ দিচ্ছে সরকারি উদ্যোগে তৈরি বাংলার বাড়ি।
উদ্বাস্তুদের জন্য মাথার উপর ছাদের সংস্থান করল রাজ্য সরকার। আগামী এক বছরের মধ্যে তিনটি বাংলার বাড়ি তৈরি হবে। তিনটি বাড়ি পাঁচতলা বিল্ডিং হবে। কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডে আজ এর শুভ সূচনা করলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
advertisement
কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বাংলার বাড়ি তৈরি হবে। ১৩২ নম্বর ওয়ার্ডের সমস্ত বস্তির উদ্বাস্তু বাসিন্দাদের জন্য বাংলার বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আপাতত বস্তিবাসীদের অস্থায়ী বাসস্থানে রেখে এক বছরের মধ্যে প্রকল্প শেষ করতে নির্দেশ দেন মন্ত্রী। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসে মন্ত্রী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে।
advertisement
ফিরহাদ বলেন, ‘‘ওঁরা এঁকে তাড়াবো ওঁকে রাখবো করছে, অথচ কেন্দ্রের অর্থনীতি বেহাল। মমতা ব্যানার্জি বাংলায় উদ্বাস্তুদের মাথার উপর ছাদ দিচ্ছেন।’’ আজ কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের উদ্বাস্তু বস্তিতে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করে একথা বললেন ফিরহাদ হাকিম। অমিত সাহার নাম না করে এনআরসি ও সিএবি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। ১৩২ নম্বর ওয়ার্ডে আগামী এক বছরে তিনটি বাংলার বাড়ি হবে পাঁচ তলা। বস্তি বাসিন্দাদের আপাতত অস্থায়ী বাসস্থানে রাখবে পুরসভা।
advertisement
শুধু উদ্বাস্তুদের বস্তি নয় কলকাতা পুরসভা এলাকায় ঠিকা প্রজাদের বস্তিতেও বহুতল নির্মাণে সাহায্য করবে সরকার। এজন্য কলকাতা পুরসভা উদ্যোগ নিচ্ছে বলেও স্মরণ করেন মেয়র ফিরহাদ হাকিম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিএবি, এনআরসি নিয়ে তুমুল প্রতিবাদের মধ্যেই উদ্বাস্তুদের জন্য নতুন বাড়ি দিচ্ছে সরকার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement