advertisement

২৬ সপ্তাহের ভ্রণের গর্ভপাতে অনুমতি দিল না মেডিক্যাল বোর্ড, শুনানি সোমবার

Last Updated:
#কলকাতা: অনুমতি দিল না এসএসকেএম মেডিক্যাল বোর্ড৷ ২৬ সপ্তাহের ভ্রূণে কিছু জেনেটিক সমস্যা রয়েছে৷ উপযুক্ত চিকিৎসায় তার নিরাময় সম্ভব৷ কলকাতা হাইকোর্টের বিচারপতিকে জানিয়ে দিলেন বোর্ডের দুই চিকিৎসক৷
মহিলা স্বাভাবিক ভাবেই প্রসব করবেন বলে জানান চিকিৎসকরা৷ তবে দুই চিকিৎসকের সিদ্ধান্তে নিশ্চিন্ত হননি বিচারপতি৷ আরও ব্যাখ্যা চান তিনি৷ সোমবার ফের মামলার শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে৷
ভ্রুণের জিনগত ত্রুটি রয়েছে৷ কিন্তু অন্তঃসত্ত্বা যতদিনে তা জানতে পারেন ততদিনে গর্ভাবস্থার ২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছিল৷ দেশের আইন অনুযায়ী গর্ভপাত করানোন সময়সীমা পেরিয়ে গিয়েছিল৷ তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলা৷
advertisement
advertisement
মহিলা ও ভ্রুণের শারীরিক অবস্থার সব রিপোর্ট খতিয়ে দেখতে আদালতের নির্দেশেই গঠিত হয়েছিল দুই সদস্যের মেডিক্যাল বোর্ড৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২৬ সপ্তাহের ভ্রণের গর্ভপাতে অনুমতি দিল না মেডিক্যাল বোর্ড, শুনানি সোমবার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement