advertisement

Partha Chatterjee Arpita Mukherjee Confronted: অর্পিতা আপনার ঘনিষ্ঠ? ৩১ জীবনবিমার নমিনি পার্থর ইডিকে জবাব, 'শুধু পুজোর সময় দেখেছি'!

Last Updated:

বৃহস্পতিবারের পর শুক্রবার আদালতে তোলার আগে সকালে ফের পার্থ ও অর্পিতাকে মুখোমুখি জেরা করেন তদন্তকারীরা। (Partha Chatterjee Arpita Mukherjee Confronted)

Partha Chatterjee Arpita Mukherjee Confronted
Partha Chatterjee Arpita Mukherjee Confronted
#কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার পর থেকে নিজেদের হেফাজতে নিয়ে চলছে জেরা। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনা, জমির কাগজ, একাধিক বাড়ি ও বিদেশি মুদ্রা। বৃহস্পতিবারের পর শুক্রবার আদালতে তোলার আগে সকালে ফের পার্থ ও অর্পিতাকে মুখোমুখি জেরা করেন তদন্তকারীরা। (Partha Chatterjee Arpita Mukherjee Confronted)
পার্থ-অর্পিতাকে মুখোমুখি জেরা করতে গিয়ে এমন সব তথ্য ইডির হাতে উঠে আসছে, যা চাঞ্চল্যকর। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার নমিনি যে পার্থ চট্টোপাধ্যায়, তিনি দাবি করেছেন, অর্পিতাকে তিনি তেমন ভাবে চেনেনই না। ইডি সূত্রে খবর, পার্থকে প্রশ্ন করা হয়, 'অর্পিতা কে দেখিয়ে, আপনি কী এনা কে চেনেন?' পার্থর দাবি, 'না তেমন ভাবে চিনি না'।
advertisement
advertisement
ইডি অফিসারেরা ফের পার্থকে জিজ্ঞেস করেন, 'উনি আপনার খুব ক্লোজ?' পার্থর দাবি, 'না. নাকতলা পুজোর সময় দেখেছি।' মুখোমুখি জেরায় পার্থকে অফিসেরারা প্রশ্ন করেন, 'অর্পিতাকে তাহলে কী ভাবে চেনেন?', পার্থ বলেন, 'মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত'। টাকা উদ্ধার নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'শুনেছি টাকা পাওয়া গিয়েছে। এই টাকা আমার না। কার টাকা তাও জানি না।'
advertisement
আরও পড়ুন: ক্যাশ-কুইন অর্পিতার কাছে সোনারও পাহাড়, 'গয়নার বাক্স' খুলে আদালতে হিসেব দিল ইডি
ইডি সূত্রে খবর, জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির দাবি, তথ্য প্রমাণ এক কথা বলছে, পার্থ অন্য কথা বলছেন। ইডির দাবি, পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছেন, এবং আদালতে এই কথা জানাবে তারা। প্রশ্ন উঠছে, যে দু'জন একযোগে নিজেদের নামে এত সম্পত্তি, জীবনবিমা করেছেন, তাঁরা একে অপরকে চেনেন না ঠিকভাবে? যদিও অর্পিতার বয়ান এখনও জানানো হয়নি। শুক্রবার ফের পার্থ ও অর্পিতাকে আদালতে পেশ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Arpita Mukherjee Confronted: অর্পিতা আপনার ঘনিষ্ঠ? ৩১ জীবনবিমার নমিনি পার্থর ইডিকে জবাব, 'শুধু পুজোর সময় দেখেছি'!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement