advertisement

SSC Scam in West Bengal: শূন্য হয়ে গেল ৫৭, গ্রুপ সি নিয়োগে অকল্পনীয় দুর্নীতি! এসএসসি-র তালিকাতেই পর্দা ফাঁস

Last Updated:

গ্রুপ সি-র নিয়োগে অযোগ্যদের চাকরি দিতে কীভাবে ওএমআর শিটে কারচুপি হয়েছিল, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

কলকাতা: চাকরি পেয়েছিলেন মোট ৩৪৭৮ জন৷ তাদের মধ্যে ৩০৩০ জনেরই প্রাপ্ত নম্বরে কারচুপি করা হয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করে এই দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছিল এসএসসি৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই বিভিন্ন স্কুলে চাকরি পাওয়া গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি গিয়েছিল৷ এবার সেই হাইকোর্টের নির্দেশেই গ্রুপ সি-র চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ আর সেই তালিকাতেই স্পষ্ট হয়ে গেল, গ্রুপ সি-র নিয়োগ প্রক্রিয়া কী ধরনের কল্পনাতীত দুর্নীতি হয়েছে৷
advertisement
advertisement
গ্রুপ সি-র নিয়োগে অযোগ্যদের চাকরি দিতে কীভাবে ওএমআর শিটে কারচুপি হয়েছিল, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ সেই তালিকা প্রকাশ করেছে এসএসসি৷ সেই তালিকাতেই স্বীকার করে নেওয়া হয়েছে, ওএমআর শিটে শূন্য পাওয়া একাধিক প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে৷ যাঁরা শূন্য পেয়েছিলেন, সেরকম একাধিক অযোগ্যদের নম্বর বাড়িয়ে ৫৭ পর্যন্ত করা হয়েছে৷ শুধু অযোগ্যদের নম্বর বাড়ানো নয়, অযোগ্য প্রার্থীদের জায়গা করে দিতে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর কমিয়ে তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছিল৷ এই ভাবে সর্বোচ্চ ৫ নম্বর পর্যন্ত কমানো হয়েছে বলে এসএসসি-র প্রকাশিত তালিকায় উঠে এসেছে৷
advertisement
ইতিমধ্যেই রাজ্য জুড়ে গ্রুপ সি-র যে চাকরি প্রাপকদের নিয়োগ বাতিল হয়েছে, তাঁদের মধ্যে অনেকের সঙ্গেই শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ পাওয়া গিয়েছে৷ এমন কি, শাসক দলের নেতা, বিধায়কদের পরিবারের সদস্যদের নামও সেই তালিকায় রয়েছে৷
advertisement
এসএসসি সূত্রে খবর, ২০১৬ সালে গ্রুপি সি-তে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ ২০১৭ সালের ৫ মার্চ পরীক্ষা হয়৷ পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৭ সালেরই ২৪ জুলাই৷ ২০১৮ সালের এপ্রিল মাস থেকে নিয়োগপত্র দেওয়া শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ৷
শিক্ষক নিয়োগের মতো এসএসসি-র গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও যে বেলাগাম দুর্নীতি হয়েছে, তা আগেই কলকাতা হাইকোর্টে প্রমাণিত হয়েছিল৷ জানা গিয়েছে, ৫৭ জন এমন প্রার্থীও চাকরি পেয়েছিলেন, যাঁদের জন্য কোনও সুপারিশপত্রই মধ্যশিক্ষা পর্ষদকে দেয়নি এসএসসি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam in West Bengal: শূন্য হয়ে গেল ৫৭, গ্রুপ সি নিয়োগে অকল্পনীয় দুর্নীতি! এসএসসি-র তালিকাতেই পর্দা ফাঁস
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement