advertisement

SSC: বড় খবর! এসএসসি মামলায় OMR শিট দেখার সময় বাড়াল কলকাতা হাইকোর্ট! কবে শেষ দিন? জানুন...

Last Updated:

স্কুল সার্ভিস কমিশন মামলায় নতুন নির্দেশ। এবার চাকরিপ্রার্থীদের OMR শিট দেখার সময় বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের OMR দেখতে পারবেন চাকরিপ্রার্থী এবং বিতর্কিত চাকরি প্রাপকরা।

সময় বাড়াল কলকাতা হাইকোর্ট!
সময় বাড়াল কলকাতা হাইকোর্ট!
কলকাতা: স্কুল সার্ভিস কমিশন মামলায় নতুন নির্দেশ। এবার চাকরিপ্রার্থীদের OMR শিট দেখার সময় বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের OMR দেখতে পারবেন চাকরিপ্রার্থী এবং বিতর্কিত চাকরি প্রাপকরা।
OMR নিরীক্ষণের জন্য এর আগে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত করেছিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। আজ সেই সময়সীমাই বাড়ালো কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত দু হাজারের কিছু বেশি প্রার্থী তাদের ওএমআর পর্যবেক্ষণ করেছেন বলে আদালতে আজ জানাল CBI।
advertisement
advertisement
বিতর্কিত চাকরিপ্রাপকদের অন্যতম আইনজীবী প্রমিত রায় অভিযোগ করেন যে তার মক্কেলরাও OMR নিরীক্ষণের আবেদন করেছিলেন । কিন্তু সেটা দেখানো হয়নি। সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন, যদি ৫৪ লক্ষ পরীক্ষার্থী তাদের ওএমআর দেখতে চায় তাহলে সিবিআইকে সেটাই দেখাতে হবে। মামলায় পরবর্তী শুনানির সম্ভাব্য দিন ৪ মার্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: বড় খবর! এসএসসি মামলায় OMR শিট দেখার সময় বাড়াল কলকাতা হাইকোর্ট! কবে শেষ দিন? জানুন...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement