ভিআইপি নয়, পুজোয় এ বার পৃথক গেট শুধু বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য
Last Updated:
একই সঙ্গে তিনি জানালেন, বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য বিশেষ গেট থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী৷ থাকবে পাড়ার বাসিন্দাদের জন্য যাতায়াতের ব্যবস্থাও৷
#কলকাতা: এ বারের পুজোয় ভিআইপি গেট বলে কিছু থাকবে না৷ বিকল্প ব্যবস্থা থাকবে মণ্ডপে৷ আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তিনি জানালেন, বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য বিশেষ গেট থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী৷ থাকবে পাড়ার বাসিন্দাদের জন্য যাতায়াতের ব্যবস্থাও৷
নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো মন্ডপে লাইন একটাই হবে। সামান্য একটা কাগজের টুকরো দেখিয়ে আগে আগে প্যান্ডেলে ঢুকে যাবে। আর কিছু মানুষ বহুক্ষণ লাইনে দাড়িয়ে থাকবে, এমনটা এবছর থেকে হতে দেওয়া যাবে না।'
বৈঠকে পুজো কার্নিভ্যাল ও প্রতিমা বিসর্জন দেওয়ার দিনও ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। ১১ অক্টোবর কার্নিভ্যালের আয়োজন করা হবে রেড রোডে। ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বাড়ি ও ক্লাবের প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।
advertisement
advertisement
আরও ভিডিও: দুর্গাপুজো নিয়ে রাজনীতি বরদাস্ত নয়, বললেন মমতা
Location :
First Published :
Sep 04, 2019 7:22 PM IST








