advertisement

বন্ধ হতে চলেছে সাউথ সিটি মল ! কিন্তু কেন ?

Last Updated:

চার মাস পর সম্পূর্ণ নতুন রূপে পাওয়া যাবে সাউথ সিটিকে ৷

#কলকাতা: ৯ বছর ধরে টানা পরিষেবা ৷ অবশেষে ‘কুলিং অফ পিরিয়ড’-এ যেতে চলেছে কলকাতার সবচেয়ে বড় শপিং মল সাউথ সিটি ৷ সংস্কার কাজের জন্যই মল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ চার মাস পর সম্পূর্ণ নতুন রূপে পাওয়া যাবে সাউথ সিটিকে ৷ আগামী ১ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন থেকেই বন্ধ হতে চলেছে শহরের সবচেয়ে জনপ্রিয় এই শপিং মল ৷ সাউথ সিটি সংস্কারের জন্য আনুমানিক খরচ হবে ৫০ কোটি টাকা ৷
সারা সপ্তাহে এই মলে আসেন হাজার হাজার মানুষ ৷ উইকেন্ডে সেই সংখ্যা লাখেও পৌঁছয় ৷ তাহলে চার মাসের জন্য মল বন্ধ হয়ে গেলে শহরের মানুষদের হ্যাং-আউট প্লেসই তো বন্ধ হয়ে যাবে ! হ্যাঁ হ্যাং-আউট প্লেস অর্থাৎ মলের তিন তলায় ফুড কোর্টে বসে খাওয়াদাওয়া আর আড্ডা এই ক’মাস আর সম্ভব নয় ৷ শপিং হয়তো পুরোপুরি বন্ধ হবে না ৷ কারণ মলের কয়েকটি ফ্লোরে দোকানগুলি খোলা রাখারও চিন্তাভাবনা হচ্ছে ৷ তবে সেই সম্ভাবনা এখন ক্ষীণ ৷ কারণ সংস্কারের কাজে আগামী চার মাসের জন্য সাউথ সিটিতে সাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে ৷ মলের রেনোভেশনের জন্য আনুমানিক ব্যবসায়িক ক্ষতি হতে চলেছে প্রায় ৩৫০ কোটি টাকা ৷ মল বন্ধ হওয়ার আগে তাই সব দোকানেই যে ব্যাপক ‘সেল’ লাগবে, তা বলাই বাহুল্য ৷ অনুমান করা হচ্ছে অন্তত ৭০ শতাংশ পর্যন্ত দোকানগুলিতে ছাড় পাওয়া যাবে ৷ এর চেয়ে বেশি ছাড় দেওয়াও অবশ্য সম্ভব নয় ৷
advertisement
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে সাউথ সিটি মলের একটি ফ্লোর বাড়ানো হতে পারে ৷ সেখানেই তৈরি হতে পারে নতুন ফুড কোর্ট ৷ সম্প্রতি এই মলে আগুন লাগার ঘটনা ঘটে ৷ শপিং মলে ক্রেতাদের নিরাপত্তার কথা ভেবেই আর ঝুঁকি না নিয়ে রেনোভেশনের কাজে নেমে পড়তে চলেছেন সাউথ সিটি কর্তৃপক্ষ ৷ মে-জুন মাসেই আবার খোলা হবে মল ৷ তখন সম্পূর্ণ নতুন রূপেই দেখা যাবে সাউথ সিটিকে ৷ শুধু ফুড কোর্ট স্থানান্তরিত করার কাজই নয়, সংস্কারের পর মলের রিটেল স্পেসও আরও কয়েকগুণ বাড়বে বলে জানা গিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্ধ হতে চলেছে সাউথ সিটি মল ! কিন্তু কেন ?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement