স্তন্যপান বিতর্কে ‘দায়ী কর্মীরাই’, দাবি সাউথ সিটি মল কর্তৃপক্ষের
Last Updated:
#কলকাতা: কর্মীদের ঘাড়ে দোষ চাাপিয়েই দায় ঝাড়তে চাইছে সাউথ সিটি মল কর্তৃপক্ষ। স্তন্যপান বিতর্কে তাদের সাফাই, মলের ভিতরেই রয়েছে বেবি ফিডিং রুম। কিন্তু সংশিষ্ট নিরাপত্তারক্ষী তা জানতেন না।
দু’মাসের সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে সাউথ সিটি মলে চরম অপমানের মুখে পড়েন অভিলাষা পাল। শুক্রবার অবশ্য তাদের বেবি চেঞ্জিং রুম দেখাল সাউথ সিটি মল কর্তৃপক্ষ। মল কর্তৃপক্ষের সাফাই, সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী বেবি চেঞ্জিং রুমের কথা জানতেন না। খোঁজখবর করতেই অবশ্য জানা গেল, নিয়মিত সাউথ সিটি মলে যাঁরা যান, তাঁরাও জানেন না এই বেবি চেঞ্জিং রুমের কথা।
advertisement
তাহলে কি স্তন্যপান বিতর্ক শুরু হতে রাতারাতি এই আয়োজন? সে কথা অবশ্য মানছে না মল কর্তৃপক্ষ ! বিতর্ক শুরুর তিনদিন পর কেন বেবি চেঞ্জিং রুম দেখাচ্ছে তারা ? সে প্রশ্নেরও জবাব নেই।
advertisement
Location :
First Published :
Dec 01, 2018 1:40 PM IST









