advertisement

গলি ক্রিকেটের আসরেও ‘ মহারাজ ’ !

Last Updated:

শহরের এক রাস্তায় কিশোরদের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

#কলকাতা: আন্তর্জাতিক পর্যায় কোনও ক্রিকেটারের য’টা সেঞ্চুরিই থাক না কেন ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ক্রিকেটার খুব কমই আছেন, যিনি ছোট বেলায় পাড়ার গলিতে ৩০ বলে সেঞ্চুরি বা ৪০ বলে সেঞ্চুরি হাঁকাননি ৷ নিজের পাড়ায়, পাশের পাড়ায়, মাঠে, রাস্তাঘাট কোথাওই কেউ খেলতে বাদ রাখেন না ছোটবেলায় ৷ কিন্তু এই খেলার মেয়াদ বড়জোর কলেজ জীবন পর্যন্তই ৷ তারপর অফিসের চাপেই হোক বা ব্যবসা, ‘গলি ক্রিকেট’ খেলে ওঠা অধিকাংশের পক্ষেই সম্ভব হয় না ৷
এখন যারা জাতীয় দলের হয়ে খেলছেন বা ক্রিকেটের কিংবদন্তীরাও একসময় প্রত্যেকেই গলি ক্রিকেট খেলেছেন ৷ ডিউজের আগে ক্যাম্বিস ৷ এমনকী, ‘খেপ খেলা’-ও খেলেছেন অনেকে ক্রিকেটারই ৷ এব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ও যে বাদ যান না, তা নিজের চোখেই দেখে নিন এই ভিডিওতে ৷ শহরের এক রাস্তায় কিশোরদের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েছিলেন তিনিও ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর যতোই প্যাড-গ্লভস তিনি খুলে রাখুন না কেন, গলি ক্রিকেটে চার-ছক্কা মারতে কোনও অসুবিধা নেই  ৷ ছোটদের সঙ্গে কিছুটা সময় দারুণ উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁদের প্রিয় ‘মহারাজ দা’-কে পেয়ে খুশি ক্ষুদে ক্রিকেটাররাও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গলি ক্রিকেটের আসরেও ‘ মহারাজ ’ !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement