advertisement

সোনাগাছিতে খুন মহিলা নিরাপত্তারক্ষী, খুনের নেপথ্যে কী নারী পাচার চক্র?

Last Updated:

সোনাগাছিতে নৃশংসভাবে খুন স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মী ৷ সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কাজ করা ওই সংস্থার অফিস থেকেই বুধবার সকালে উদ্ধার হয় নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ ৷

#কলকাতা: সোনাগাছিতে নৃশংসভাবে খুন স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মী ৷ সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কাজ করা ওই সংস্থার অফিস থেকেই বুধবার সকালে উদ্ধার হয় নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ ৷ মৃতার নাম কবিতা রায় ৷ অফিস থেকে নিখোঁজ দুই কিশোরী ৷
পুলিশ সূত্রে খবর, গলায় ফাঁস দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে তাঁকে ৷ গামছা গলায় পেঁচানো অবস্থাতেই উদ্ধার হয় মৃতদেহ ৷ ঘটনাস্থল থেকে মিলেছে রক্তমাখা শিল নোড়া ৷ অনুমান, ওই শিলনোড়া দিয়েই খুন করা হয়েছে কবিতাকে ৷ ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ ৷
অভিযোগ উঠেছে, কোনও নারী পাচার চক্রের হাত রয়েছে এই খুনে ৷ দিন কয়েক আগেই বউবাজার থেকে পাচার হয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা ওই দুই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় এনেছিলেন দুই যুবক ৷ তারপর তাদের বিক্রি করে দেওয়া হয় ৷ ওই দুই নাবালিকাকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেদের অফিসে নিয়ে আসে ৷ এদিন সকাল থেকে রহস্যজনক ভাবে উধাও ওই দুই নাবালিকাও ৷ প্রাথমিক অনুমান, ওই দুই কিশোরী অপহৃত হয়েছেন এবং সম্ভবত অপহরণকারীদের হাতেই খুন হয়েছেন ওই নিরাপত্তারক্ষী ৷
advertisement
advertisement
নিরাপত্তারক্ষী কবিতা রায়ের খুনের পিছনে নারী পাচার চক্রের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনাগাছিতে খুন মহিলা নিরাপত্তারক্ষী, খুনের নেপথ্যে কী নারী পাচার চক্র?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement