advertisement

Sovan-Baishakhi Bhai Phonta: ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হলেন শোভন, সঙ্গে বৈশাখী

Last Updated:

Sovon-Baishakhi Bhai Phonta: এর আগেও তিনি ভাইফোঁটা নিতে উপস্থিত হয়েছিলেন কালীঘাটের বাড়িতে৷ এ বারেও তার অন্যথা হল না৷

কলকাতা: আগেও গিয়েছেন, এ বারেও গেলেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার দিন উপস্থিত হলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও তিনি ভাইফোঁটা নিতে উপস্থিত হয়েছিলেন কালীঘাটের বাড়িতে৷ এ বারেও তার অন্যথা হল না৷
উপস্থিত হয়ে তিনি বলেন, ‘বন থেকে বাঘকে সরানো যায়, বাঘের মন থেকে বন সরানো যায় না৷’ ইঙ্গিতপূর্ণ বক্তব্যে দেখলে বলা চলে, এটা কী তৃণমূল দলের বিষয়ে বললেন তিনি৷ অর্থাৎ, এখনও তাঁর হৃদয়ে তৃণমূল রয়েছে? যদিও তা এখনও স্পষ্ট নয়৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে যা স্যাক্রিফাইস করার দরকার, তার জন্য আমি তৈরি আছি৷’ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা অনুগ্রহ রয়েছে তাঁর, সেকথা স্পষ্ট হয়েছে এই কথাতেই৷
advertisement
advertisement
এ দিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলেছেন. ‘পদে থেকে দিদিমণির ভালবাসা না পাওয়ার চেয়ে , পদে না থেকে দিদিমনির ভালবাসা পাওয়া অনেক বড় ব্যাপার৷’ তবে এটি নতুন নয়, তৃণমূল থেকে বিজেপি যাওয়া, তার পর বিজেপির সংসর্গ ত্যাগ করার পর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সবসময়েই ভাল কথাই এসেছে শোভন চট্টোপাধ্যায়ের মুখ থেকে৷ তিনি বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন৷ এ দিনও তার অন্যথা হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan-Baishakhi Bhai Phonta: ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হলেন শোভন, সঙ্গে বৈশাখী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement