হরিদেবপুরের পার্কের মধ্যে প্লাস্টিকে মোড়া হাড়গোড়! দেখেই আঁতকে উঠলেন স্থানীয়রা
Last Updated:
#কলকাতা: খাস কলকাতায় হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে৷ হরিদেবপুরের সত্যেন পার্কের ঘটনা৷ ফাঁকা জমিতে প্লাস্টিকে মোড়া হাড়গোড় দেখতে পাওয়া যায়৷ স্থানীয়রাই প্রথমে হাড়গোড় দেখতে পান৷ তারপর তারাই খবর দেন পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামলানের চেষ্টা করে৷
হাড়গোড় গুলি উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ৷ এরপর হাড়গোড়গুলি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ৷ কবে কোথা থেকে এই হাড়গোড় গুলি পার্কের মধ্যে এল, তারই খোঁজ শুরু হয়েছে৷
advertisement
Location :
First Published :
Nov 04, 2019 2:11 PM IST











