advertisement

গড়িয়াহাটে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করে প্রহৃত স্বামী

Last Updated:

বেঙ্গালুরু, দিল্লির পর কলকাতা ৷ থানার অদূরে শহরের ব্যস্ত রাস্তায় তরুণীর শ্লীলতাহানি ৷ তাঁকে বাঁচাকে গিয়ে মার খেলেন তরুণীর স্বামীও ৷

#কলকাতা: বেঙ্গালুরু, দিল্লির পর কলকাতা ৷ থানার অদূরে শহরের ব্যস্ত রাস্তায় তরুণীর শ্লীলতাহানি ৷ তাঁকে বাঁচাকে গিয়ে মার খেলেন তরুণীর স্বামীও ৷
কোনও নির্জন রাস্তায়, গভীর রাতেও নয় ৷ রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতার ব্যস্ততম জায়গা গড়িয়াহাটে শ্লীলতাহানির শিকার হলেন এন্টালির বাসিন্দা এক মহিলা ৷ ছেলেকে গড়িয়াহাটের কর্নফিল্ড রোডে কোচিং ক্লাস থেকে আনতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে ছিল তাঁর স্বামী ৷ ছুটি হতে দেরি থাকায় রাস্তার পাশেই অপেক্ষা করছিলেন দম্পতি ৷ সেসময় ওই রাস্তার মোড়ে বসে থাকা কয়েকজন মদ্যপ যুবক তাদের উদ্দেশ্য করে কটুক্তি করে ৷ মহিলার স্বামী প্রতিবাদ করলে মদ্যপ যুবকেরা তাদের উপর চড়াও হয় ৷
advertisement
নির্যাতিতার অভিযোগ, ওই যুবকদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও প্রহৃত হন ৷ যুবকেরা শারিরীক নিগ্রহ ছাড়াও মহিলার শ্লীলতাহানিও করে ৷ মহিলা আরও জানিয়েছেন, ঝামেলা দেখে রাস্তায় সেসময় বহু লোক জমে গেলেও কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি ৷
advertisement
পরে নিযার্তিতা তরুণী তাঁর স্বামীকে নিয়ে গড়িয়াহাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
মাসখানেক আগে দমদমের রাস্তায় এভাবেই স্ত্রীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট শৈবাল বন্দ্যোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাটে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করে প্রহৃত স্বামী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement